আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

টাকার জন্য থমকে আছে মধুবালার বায়োপিক

টাকার জন্য থমকে আছে মধুবালার বায়োপিক

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালাকে নিয়ে বায়োপিক নির্মাণের আলোচনা চলছে বেশ কয়েক বছর ধরেই। প্রস্তুত চিত্রনাট্য, এমনকি প্রস্তুত পরিচালক জসমীত কে রিন। কিন্তু বাজেট সঙ্কটে থমকে আছে সিনেমার কাজ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শুরুতে ৮০-১০০ কোটি টাকা ধরা হয়েছিলো বায়োপিকের খরচ। তবে পরবর্তীতে নির্মাতা, সনি, ব্রিউইং থটস এবং মধুবালা পিকচার্স বাজেট নিয়ে কাজ করতে বসে দেখেন, যা ভাবা হয়েছিলো তার চেয়ে অনেক বেশি খরচ হবে এর নির্মাণে। বিশেষকরে সিনেমার সময়, কস্টিউম, সেট ডিজাইন বাড়িয়ে দিয়েছে বাজেট।

সিনেমা সংশ্লষ্টরা চাইছেন, মধুবালার মতো একজন কিংবদন্তি অভিনেত্রীর বায়োপিকের যথাযথ ন্যায়বিচার করা উচিত। সেইসাথে হওয়া উচিত যথেষ্ট জাঁকজমকপূর্ণ। কিন্তু আর্থিক কারণে ছবিটি বছরের পর বছর ধরে আটকে আছে। এখন কাজটি শেষ করতে এক প্রকার বাধ্য হয়েই সিনেমার বাজেট কমিয়ে আনা হয়েছে।

নির্মাতা রিন এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘চিত্রনাট্যটি খুব সুন্দর। এটি খুবই ইমোশনাল ও বিস্তারিতভাবে লেখা হয়েছে। কিন্তু কেউই এমন প্রকল্প চায় না, যেখানে অনেক বেশি অর্থ ব্যয় হয়। তাই, বাজেট অর্ধেকে কমিয়ে আনা হয়েছে।’  

আপাতত, সংশোধিত আর্থিক পরিকল্পনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনও অভিনেতাদের সাথে আলোচনা বন্ধ রাখা হয়েছে। আশা করা হচ্ছে জুন-জুলাইয়ের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু হবে। এর আগেই ঠিক করা হবে অভিনেতা-অভিনেত্রী।

বলা প্রয়োজন, ভারতীয় সিনেমার ‘শুক্র’ বা ভারতীয় সিনেমার ‘ভেনাস’ নামে পরিচিত মধুবালা। নিজের অসাধারণ সৌন্দর্য, প্রতিভা এবং আকর্ষণীয় পর্দা উপস্থিতি দিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন তিনি। আসন্ন ছবিটি তার জীবনের গল্প বলবে। তার দারুণ অভিনয়, ভারতীয় সিনেমায় তার রেখে যাওয়া চিহ্ন এবং সেই সময়ে চলচ্চিত্র জগতে একজন নারী হিসেবে তার সংগ্রামকে তুলে ধরবে।

উল্লেখ্য যে, বায়োপিকটি প্রযোজনা করছে সনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন এবং ব্রিউইং থটস প্রাইভেট লিমিটেড। এছাড়া, মধুবালার বোন মধুর ব্রিজ ভূষণ এবং মধুবালা ভেঞ্চারসের অরবিন্দ কুমার মালব্য এই প্রকল্পের সহ-প্রযোজক হিসেবে রয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত