আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

অস্ট্রেলীয় বিচ ব্র্যান্ড ‘Swim Shady’-কে আইনি নোটিশ এমিনেমের

অস্ট্রেলীয় বিচ ব্র্যান্ড ‘Swim Shady’-কে আইনি নোটিশ এমিনেমের

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন র‍্যাপার এমিনেম অস্ট্রেলিয়ার একটি বিচওয়্যার কোম্পানি Swim Shady-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। তার অভিযোগ—ব্র্যান্ডটির নাম তার বিখ্যাত র‌্যাপ পরিচয় Slim Shady-এর সঙ্গে বিভ্রান্তিকরভাবে মিল রয়েছে।

মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে এবছর সেপ্টেম্বর মাসে এমিনেম—যার প্রকৃত নাম মার্শাল ব্রুস ম্যাথার্স থার্ড—একটি পিটিশন দাখিল করেন। তিনি দাবি করেন যে Swim Shady-এর যুক্তরাষ্ট্রে পাওয়া ট্রেডমার্কটি বাতিল করা হোক। আইনের নিয়ম অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যে কোম্পানিটিকে এ বিষয়ে জবাব দিতে হবে।

র‍্যাপারের আইনজীবীরা অভিযোগ করেন, সিডনিভিত্তিক ব্র্যান্ডটি এমিনেমের সঙ্গে “ভুয়া সম্পর্ক বা সংযোগ” তৈরি করছে। ২০০০ সালে তার হিট গান The Real Slim Shady প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু হয় এমিনেমের তারকাখ্যাতির; গানটি তাকে সেরা র‍্যাপ সলো পারফরম্যান্সের জন্য গ্র্যামি পুরস্কার এনে দেয়।

অস্ট্রেলিয়ার ব্যবসা নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, কোম্পানিটি প্রথমে Slim Shade নামে চালু হলেও ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে Swim Shady নামে নিবন্ধন পায়। প্রতিষ্ঠানটি পোর্টেবল বিচ ছাতা, সুইম ব্যাগসহ বিভিন্ন বিচ অ্যাকসেসরিজ বিক্রি করে।

চলতি বছরের শুরুতে কোম্পানিটি যুক্তরাষ্ট্রে ট্রেডমার্ক আবেদন করে এবং ট্রেডমার্ক অনুমোদনও পায়। তবে এর কিছুদিন পরই এমিনেমের আইনজীবী দল ট্রেডমার্কটি বাতিলের জন্য আবেদন করে।

আদালতের নথিতে দেখা যায়, এমিনেম ১৯৯৯ সালে Slim Shady নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করেছিলেন। তার আইনজীবীরা বলেন, এ নামটি এখন “স্বতন্ত্র ও বিখ্যাত” এবং র‍্যাপারের ক্যারিয়ারের সঙ্গে একচেটিয়াভাবে সম্পর্কিত।

Swim Shady-এর আইনি প্রতিনিধি হিসেবে সিডনিভিত্তিক মায়ার ওয়েস্ট আইপি নামের মেধাস্বত্ব সংক্রান্ত আইন ফার্মের নাম পাওয়া গেছে। কোম্পানির মন্তব্য জানতে বিবিসি যোগাযোগ করেছে।

গত বছর অস্ট্রেলিয়ার একটি আদালত মার্কিন পপ তারকা ক্যাটি পেরির বিরুদ্ধে দায়ের করা ট্রেডমার্ক লঙ্ঘনের রায় বাতিল করে। অস্ট্রেলীয় ডিজাইনার কেটি পেরি—যিনি নিজের জন্মনামেই পোশাক বিক্রি করেন—অভিযোগ করেছিলেন যে ক্যালিফোর্নিয়া গার্লস তারকা ২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরে তার নামের সঙ্গে মিল রেখে পণ্যের ট্রেডমার্ক লঙ্ঘন করেছেন। তখন ডিজাইনার কেটি পেরি মামলাটিকে ‘দাউদ বনাম গোলিয়াথ’ লড়াইয়ের সঙ্গে তুলনা করেছিলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত