আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন হিমেনেসসহ ছয়জন নিহত

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন হিমেনেসসহ ছয়জন নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

কলম্বিয়ার মধ্য-পূর্বাঞ্চলে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন হিমেনেসসহ ছয়জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, N325FA নম্বরের বিমানটি বয়াকাহ্‌ বিভাগে পাইপা ও ডুইতামা এলাকার মধ্যে দুর্ঘটনার শিকার হয়। বিমানটি মেডেলিনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুর্ঘটনায় বিমানের সব যাত্রী ও ক্রু নিহত হন।

নিহতদের মধ্যে ছিলেন ৩৪ বছর বয়সী সংগীতশিল্পী ইয়েসন হিমেনেস, বিমানের পাইলট ক্যাপ্টেন হার্নান্দো তোরেস এবং যাত্রীরা হুয়ান ম্যানুয়েল রোদ্রিগেজ, অস্কার মারিন, জেফারসন ওসোরিও ও ওয়েইসম্যান মোরা।

দুর্ঘটনার পর বয়াকাহ্‌ প্রাদেশিক সরকার আনুষ্ঠানিকভাবে শোক ঘোষণা করেছে। কলম্বিয়ার গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের সময় “রানওয়ে শেষ হয়ে যাচ্ছে” বলে চিৎকার শোনা যায়। পরবর্তী দৃশ্যে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা যায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

দেশটির পরিবহনমন্ত্রী ফের্নান্দা রোহাস সামাজিক মাধ্যমে জানান, দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কারিগরি দুর্ঘটনা তদন্ত অধিদপ্তর প্রমাণ সংগ্রহসহ আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া সক্রিয় করেছে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত