আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

অবসরের পর আবেগঘন বার্তা দিলেন ম্যাথিউস

অবসরের পর আবেগঘন বার্তা দিলেন ম্যাথিউস

অবসরের ঘোষণা দেওয়ার পর থেকে ভালোবাসায় ভাসছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। গলে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি ছিল তার শেষ আন্তর্জাতিক টেস্ট। খেলা শেষে বিদায়ি বক্তব্যে তিনি জানান, কেমন ছিল তার দীর্ঘ পথচলা।

আবেগঘন বক্তব্যে ম্যাথিউস বলেন, ‘অবসর ঘোষণার পর যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা কল্পনাতীত।

আমি সত্যিই আপ্লুত। যারা আমাকে শুরু থেকে সমর্থন করেছেন, তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এটা সহজ এক যাত্রা ছিল না—অনেক উত্থান-পতনের মধ্যে দিয়েই যেতে হয়েছে। কিন্তু সমর্থনের জন্যই টিকে থাকতে পেরেছি।

টেস্ট ক্রিকেটকে ‘সেরা ফরম্যাট’ আখ্যা দিয়ে বলেন, ‘এই ফরম্যাট থেকে বিদায় নেওয়া খুবই আবেগের বিষয়। কারণ এটাই আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট ছিল। এখন সময় হয়েছে তরুণদের হাতে ব্যাট তুলে দেওয়ার।’

বাংলাদেশের প্রশংসা করে তিনি জানান, ‘বাংলাদেশ দারুণ এক টেস্ট ম্যাচ খেলেছে।

মুশফিক ও শান্ত অসাধারণ ব্যাট করেছে। পাথুমও ভালো করেছে।’
নিজের ক্যারিয়ার নিয়ে তিনি আরও বলেন, ‘ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারানো এবং নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা—এই দুটো জয় আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। এটা পুরো দলের সম্মিলিত সাফল্য।’

শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি কৃতজ্ঞ সব খেলোয়াড়, কোচ এবং ভক্তদের প্রতি—যারা শুরু থেকে আমার পাশে ছিলেন।

আপনাদের ভালোবাসা আমার জীবনের অন্যতম প্রাপ্তি। ধন্যবাদ সবাইকে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত