আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ফুটবলাররা জানেন না কোচ নেই

ফুটবলাররা জানেন না কোচ নেই

জাতীয় ফুটবলের কিছু খেলোয়াড় নিয়ে গতকাল জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হয়েছে। মাত্র ১৪ জন ফুটবলার যোগ দিয়েছেন। কিছু ফুটবলার বসুন্ধরা কিংসের। তারা কুয়েতে চ্যালেঞ্জ কাপ ফুটবলে খেলছেন। আজ-কালই ফিরে আসবেন। দুই দিন বিশ্রাম নিয়ে যোগ দেবেন অনুশীলনে। 

এশিয়ান কাপ ফুটবলে ভারতের বিপক্ষে ম্যাচ। তার আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে। গতকাল প্রথম দিনের অনুশীলন। অথচ নেই কোচ হ্যাভিয়ের কাবরেরা। কেন নেই সেটিও নাকি জানেন না দলের ডিফেন্ডার রহমত মিয়া। বিকালে অনুশীলনের আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রশ্ন ওঠে কোচ নেই কেন। রহমত মিয়া রাখঢাক না করে বলে দিয়েছেন কোচ নেই কেন, সেটি তার জানা নেই। 

তিনি বলেন, 'কোচের ব্যাপার, যেটা আমি আসলে জানি না, কোচ কবে আসবে, এটা অফিশিয়াল পার্ট।' প্রশ্ন ছিল-খেলোয়াড় এত কম, আসলে কতজন ফুটবলার অনুশীলনে যোগ দেবেন? রহমত মিয়া বলেন, 'আমাদের আজকের ট্রেনিংয়ে ১৪ জন আছে।'


জাতীয় দলের অনুশীলন শুরু হবে অথচ বাফুফে জানায় না কতজনকে ডাকা হয়েছে। কারা কখন যোগ দেবেন। কোনো কথাই বাফুফে জানাতে পারছে না। যারা জাতীয় দলের ক্যাম্পে থাকবেন, তাদের প্রাথমিক তালিকটাও প্রকাশ করতে পারছে না বাফুফে। মুখ দেখে, ছবি দেখেও চেনা কঠিন হয়ে যায়, সবার নাম জানাও কঠিন হয়ে যায়। এখন তো আসলাম, মুন্না, জনি, সাব্বির, কায়সার হামিদ, মহসীন, ওয়াসিম মানের মুখ চেনা ফুটবলার নেই। বাফুফে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করলে বিষয়টি সহজ হয়ে যেত।

সবাই কেন মুখ দেখে ছবি দেখে প্লেয়ার চিনবে? জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন বললেন, 'না, মুখ চেনা তো আসলে এখানে কিছু নেই। একচুয়ালি এটা সম্পর্কে আমার জানা নেই। আমি যেটা জানি, যখনই যে টিম নামবে, আমরা সেই টিমটা দিয়ে দিই, আপনারা পান। এইবার পাননি, আমি এই ব্যাপারে আসলে কিছু জানি না। তো আমার কথা হচ্ছে, হংকংয়ের স্কোয়াডটার মতোই স্কোয়াডটা হবে, বাট এটা এখনো ফাইনাল না। হ্যাঁ, দিন শেষে আপনারা যেহেতু জানছেন ২৬ থেকে ২৮ জনের স্কোয়াড, এটা বরাবরই থাকে। বাট রেজিস্ট্রেশন করা হয় লম্বা।' 

প্রশ্ন উঠছে-লম্বা রেজিস্ট্রেশন হলেও তো নাম দেওয়া যায়? কোচ এখন স্পেনে রয়েছেন। ছুটিতে গেছেন। তিনি সম্প্রতি যমজ কন্যা সন্তানের বাবা হয়েছেন। জানা গেছে আজ-কালই ঢাকায় ফিরছেন কোচ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত