আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

ফুটবল বিশ্লেষক মন্তব্য, লিভারপুলের আসল সাইজ মানুষের ধারণার চেয়ে ছোট

ফুটবল বিশ্লেষক মন্তব্য, লিভারপুলের আসল সাইজ মানুষের ধারণার চেয়ে ছোট

ইংলিশ প্রিমিয়ার লিগের গেল মৌসুমে শিরোপা পুনরুদ্ধার করেছিল লিভারপুল। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপায় চোখ আর্নে স্লটের। তবে টানা হারে সেই স্বপ্ন যেন দিনদিন ক্ষীণ হয়ে আসছে। এসবের মধ্যে বাস্তবতা চিন্তা করতে বললেন লিভারপুল বস আর্নে স্লট। এই ডাচ কোচের মতে, লিভারপুল ততটা বড় ক্লাব নয়, ততটা মানুষ মনে করে।

সবশেষ বুধবার রাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডের খেলায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামে লিভারপুল। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সালাহ, ম্যাক অ্যালিস্টার ভার্জিল ভ্যান ডিজক, ইব্রাহিমা কোনাতে, ডোমিনিক সজোবোসজলাই, কোডি গ্যাকপো, ফ্লোরিয়ান উইর্টজ, মোহাম্মদ এবং হুগো একিতিকে ছাড়াই স্কোয়াড সাজিয়েছিলেন আর্নে স্লট। তাতে যেন লিভারপুলের অদেখা চিত্র ফুটে উঠল। ম্যাচে ৩-০ গোলে হেরে এফএ কাপ থেকে বিদায় নেয় দ্য রেডর্সরা। 


এছাড়াও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও খুব একটা ভালো অবস্থানে নেই। ৯ ম্যাচে পাঁচ জয় নিয়ে টেবিলের ৭ নম্বরে আছে দলটি। যেখানে হতাশার বৃত্তে ঘুরপাক খাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আছে ৬ নম্বরে।

সবমিলিয়ে লিভারপুল সবশেষ সাত ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। আগামী ১০ দিনে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলা, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে দলের এমন ধারাবাহিক ব্যর্থতার কারণে আর্নে স্লটের দিকে অভিযোগের দিকে তাক করছেন অনেক ক্লাবকর্তা এবং সাধারণ সমর্থকরা।


ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে মোট ১০টি পরিবর্তন এনেছিলেন স্লট। মূলত লিভারপুলের একাডেমির খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চেয়েছিলেন লিভারপুল বস। দলের ধারাবাহিক ব্যর্থতার কারণে তিনি বলেন, 'এটি আমার কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে এবং আমরা হেরে যাওয়ার কারণে আমি এ বিষয়ে আমার মতামত পরিবর্তন করিনি।'

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচকে ব্যাখ্যা করতে গিয়ে ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলার উদাহরণ টানলেন সল্ট। তিনি বলেন, 'আমি ম্যানচেস্টার সিটির লাইন-আপ দেখেছি এবং আমার মনে হয় না যে তাদের সপ্তাহান্তে একজনও শুরু ছিল। তবে মনে হয়েছে যদি আপনি তাদের লাইন-আপটি দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের ১১ জন শুরুর খেলোয়াড়ের সাথে খেলেছে।' গেল মৌসুমে লিগ শিরোপা জিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জয়ীদল এখন লিভারপুল। 

তবে আর্নে স্লট মনে করেন, লিভারপুল ততটাও বড় ক্লাব নয়, ততটা সমর্থকরা মনে করেন। তিনি বলেন, 'আমার কাছে মনে হয়, লিভারপুল ততটা বড় ক্লাব নয়, যতটা মানুষ মনে করে।' প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুমের শিরোপা জয়ের দৌড়ে যতগুলো দলকে ফেভারিট মানা হয়, তার মধ্যে অন্যতম লিভারপুল। অথচ মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে ধারাবাহিক ব্যর্থতা সেই আসা ক্ষীণ হয়ে আসছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত