আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নিজেদের মাটিতে লজ্জার হোয়াইটওয়াশের স্বীকার টাইগাররা

নিজেদের মাটিতে লজ্জার হোয়াইটওয়াশের স্বীকার টাইগাররা

টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। শঙ্কা ছিল হোয়াইটওয়াশের। সেই শঙ্কাই সত্যি হয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে লিটন দাসের দল। এই হারে ক্যারিবীয়ানদের কাছে ৩-০ তে ধবলধোলাই হলো স্বাগতিকরা।

শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। এই আবারও ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার। শুধুমাত্র ব্যতিক্রম ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে একাই লড়াই করেন তিনি।

 

১১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তানজিদ তামিম। তার ব্যাটে ভর করে ২০ ওভারে ১৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। ৬২ বলে ৮৯ রান করেন তানজিদ তামিম। এছাড়া ২২ বলে ২৩ রান করে করেন সাইফ হাসান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রোমারিও শেফার্ড হ্যাটট্রিকসহ নেন ৩টি উইকেট।

১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ৫২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়ানরা। অ্যালিক অ্যাথানজে ১, ব্রান্ডন কিং ৮ ও আমির জঙ্গু ৩৪ রান করে সাজঘরে ফিরে যান।


এরপর আকিম অগাস্টকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বোলারদের অপর চড়াও হন রস্টন চেজ। ৯১ রানের জুটি গড়েন তারা। দুজনেই দেখা পান ফিফটির। 

শেষ দিকে উইকেট হারালেও ১৯ বল হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। চেজ ২৯ বলে ৫০ ও অগাস্ট ২৫ বলে ৫০ রান করে আউট হন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন সর্বোচ্চ ৩টি উইকেট।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত