১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ
যুক্তরাষ্ট্রের ভিসা নবায়নে যেসব বাংলাদেশির জন্য দুঃসংবাদ
ছবিঃ এলএবাংলাটাইমস
সন্তান জন্ম দেয়ার উদ্দেশ্যে বিদেশি যেসব নাগরিক যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন আগামী দিনে তারা ভিসা নবায়নের যোগ্যতা হারাতে পারেন বলে জানিয়েছে দেশটি।
মার্কিন দূতাবাসের ফেসবুকে উল্লেখ করা বার্তায় বলা হয়েছে, অনেক ভিনদেশি বাবা-মা পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন শুধু সন্তান জন্ম দেয়ার উদ্দেশ্যে। তারা তাদের চিকিৎসা খরচের জন্য সরকারি সহায়তা ব্যবহার করেন।
এতে আরও বলা হয়, এই ব্যয় যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর বর্তায়। এ অবস্থায় ভবিষ্যতে এই অভিভাবকরা হয়ত তাদের ভিসা নবায়নের যোগ্যতা হারাতে পারেন।
এলএবাংলাটাইমস/এজেড
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন