আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশ্বনাথে পিএফজির সমাবেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশ্বনাথে পিএফজির সমাবেশ

‘রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে’ সিলেটের বিশ্বনাথে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ ধানহাঠা মাঠে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।


বিশ্বনাথ পিএফজির অ্যাম্ভাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খানের সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন ও পিছ-অ্যাম্ভাসেডর তজম্মুল আলী রাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক ও পিএফজির সদস্য সিতাব আলী, জয়নাল আবেদীন, পিএফজির সদস্য কাওছার খান, হোসাইন আহমদ শাহীন, হাসান মাহমুদ রিপন, সেচ্ছাসেবল দল নেতা তছলিম আলী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা এবং শেষে কৌতুক পরিবেশন করেন ছোট ডিপজল উরপে রফিকুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, এ এলাকায় ধর্মীয় সংঘাত না থাকলেও মাঝে মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে মতবিরোধ দেখা দেয়, তবে আমরা এটা সামাজিকভাবে স্বাভাবিক রাখছি। এ এলাকায় সবাই মিলেমিশে থাকেন বলে কে হিন্দু, আর কে মুসলমান তা সহযে বুঝা যায় না। একমাত্র ‘ঈদ বা পূজা’ এলে বুঝা যায় এই এলাকায় দু’ধর্মের মানুষ বসবাস করে। কারণ এই এলাকার মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই চলেন। তবে তারা সবাইকে আহবান জানান ফেস বুকের কোন গুজবে যেন কান না দেয়। তাছাড়া প্রশাসন ও থানা পুলিশ সব সময়ই শান্তির লক্ষ্যে কাজ করছে। যেকোন সহিংসতায় থানা পুলিশ সবার পাশে আছে এবং কাজ করছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত