আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

গুগল পে বাংলাদেশে: ফোন ট্যাপ করেই দ্রুত ও নিরাপদ পেমেন্ট

গুগল পে বাংলাদেশে: ফোন ট্যাপ করেই দ্রুত ও নিরাপদ পেমেন্ট

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায় এই সেবা চালু করেছে সিটি ব্যাংক। প্রথম ধাপে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরে অন্যান্য ব্যাংকে এই সুবিধা যুক্ত হলে গুগল পে আরও প্রসারিত হবে।

কীভাবে কাজ করবে গুগল পে?
গুগল পে ব্যবহার করতে হলে আপনার স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল থাকতে হবে। এরপর আপনাকে সহজ কিছু ধাপ অনুসরণ করতে হবে-
১. অ্যাপটি ওপেন করে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
২. এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য সংযুক্ত করতে হবে।
৩. এরপর পিন বা বায়োমেট্রিক সুরক্ষা সেট করুন।
৪. সব ধাপ সম্পূর্ণ হলে এরপর টাকা পাঠাতে বা নিতে পারবেন কিউআর কোড স্ক্যান করে। ফোন নম্বর দিয়েও লেনদেন করা যাবে।

গুগল পের সুবিধা কী কী?
ঝামেলাহীন লেনদেন: টাকা পাঠাতে বা পেতে অর্থাৎ লেনদেন করতে ব্যাংকে যাওয়ার দরকার হবে না। এ ছাড়া খুচরা টাকা গুনেও সময় নষ্ট হয় না।

দ্রুত ট্রান্সফার: রিয়েল-টাইমে অর্থাৎ সাথে সাথেই মাত্র কয়েক সেকেন্ডেই টাকা লেনদেন করা যায়।

ইউটিলিটি বিল পেমেন্ট: খুব দ্রুত ও স্মার্টভাবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট, মোবাইল রিচার্জ করা যায় গুগল পের মাধ্যমে।

ব্যবসার জন্য সুবিধা: ছোট বা বড় দোকানদার খুব সহজেই কিউআর কোড সেটআপ করে ডিজিটাল পেমেন্ট নিতে পারবেন। এতে সময়ও বাঁচবে। হিসাবে ভুল হওয়ার সম্ভবনাও কম থাকবে।

টাকা হারানোর ভয় নেই: অনেকেই পকেটে টাকা বহন করতে গিয়ে ছিনতাইয়ের শিকার হন বা হারিয়ে ফেলেন। গুগল পে থাকলে টাকা হারানোর ভয় বা ছিনতাইয়ের ভয় আর থাকবে না।

ইনসেন্টিভ ও রিওয়ার্ড: অনেক সময় গুগল পে ব্যবহার করলে ক্যাশব্যাক পাওয়া যায়। সেইসঙ্গে পাওয়া যায় রিওয়ার্ড পয়েন্টও। যা দিয়ে পরে বিশেষ সুবিধা নিতে পারবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত