আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

‘পঞ্চায়েত’ চতুর্থ সিজন শুরু, রাজনীতি ও প্রেমের মিশেলে কী চমক?

‘পঞ্চায়েত’ চতুর্থ সিজন শুরু, রাজনীতি ও প্রেমের মিশেলে কী চমক?

তিন সিজনের ব্যাপক সাফল্যের পর এবার পর্দায় ফিরছে ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন। সিরিজটি নিয়ে দর্শক উন্মাদনা তুঙ্গে। তাই এটির মুক্তির অপেক্ষায় ছিল লাখো অনুরাগী। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আজ থেকে পর্দায় হাজির পঞ্চায়েতের চতুর্থ সিজন।
২০২০ সালে প্রকাশ পাওয়া ‘পঞ্চায়েত’ সিরিজটির গল্প আবর্তিত হয় একজন ইঞ্জিনিয়ার অভিষেক ত্রিপাঠীর (জিতেন্দ্র কুমার) চারপাশে, যিনি চাকরির অভাবে ফুলেরা গ্রামে পঞ্চায়েত সচিব হিসেবে যোগ দেন। সেখানকার সরল গ্রামীণ জীবনের সঙ্গে তার ধাক্কাধাক্কি, মানিয়ে নেওয়ার সংগ্রাম এবং মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কই সিরিজটির মূল আকর্ষণ। ‘সিজন ৩’ শেষ হয় একাধিক টানটান উত্তেজনার দৃশ্য দিয়ে, যেখানে নতুন প্রশাসনিক টানাপোড়েন এবং গ্রামের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলেছিল।

সেই জায়গা থেকেই শুরু হবে সিজন ৪-এর গল্প। অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশ হয়েছে চতুর্থ সিজন।

এর আগে প্রকাশি চতুর্থ সিজনের টিজারে দেখা যায়, এবার শান্তির গ্রাম ফুলেরায় নির্বাচনের পরিবেশ। ভূষণ, যার বিরুদ্ধে কিনা গ্রামে অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে, সে এবার বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে গ্রামের প্রধানজির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।

অর্থাৎ ভোটযুদ্ধে দুজনই ব্যাপক প্রতিদ্বন্দ্বী। বড় লড়াই হতে চলেছে। কে জিতবে লড়াইয়ে। মিষ্টি প্রকৃতির গ্রামে রাজনৈতিক মেরুকরণে পেছনে কলকাঠি নাড়ছে কে, কিংবা প্রধানজির ওপর হামলার পেছনে কে, এসব প্রশ্নের উত্তর মিলবে এবারের সিজনে। সেই সঙ্গে সচিব জিতেন্দ্রর প্রেম কাহিনীও ফুটিয়ে তোলা হবে, এমনটাই আভাস মিলেছে টিজারে।
 
পঞ্চায়েতের চতুর্থ সিজনে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সাল মালিক, চন্দন রয়, সুনীতা রাজওয়ারসহ প্রমুখ। পরিচালনায় রয়েছেন দীপক মিশ্রা, আর প্রযোজনা করেছে টিভিএফ প্রোডাকশন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত