আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

শাকিব খানের হলিউড ডেবিউ: বাংলার রাজা এবার বিশ্ব দরবারে

শাকিব খানের হলিউড ডেবিউ: বাংলার রাজা এবার বিশ্ব দরবারে

হলিউডে নাম লেখাতে চলেছেন মেগাস্টার শাকিব খান। ক্রাইম-থ্রিলারধর্মী হলিউডের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হতে চলেছে ‘ঢালিউড কিং’ খ্যাত অভিনেতার।

সংবাদমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর।

তার পরিচালিত নতুন সিনেমা প্রসঙ্গে আসিফ বলেন, ‘এই মুহূর্তে একটি নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ চলছে। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।’

মার্কিন নির্মাতা আসিক আকবর আরও জানান, সিনেমায় দুটি নায়িকা চরিত্র রয়েছে। যার একটিতে বাংলাদেশী অভিনেত্রী এবং অন্যটিতে হলিউডের একজন অভিনেত্রী অভিনয় করবেন। সিনেমায় খলনায়ক হিসেবে দেখা যাবে হলিউডের জনপ্রিয় এক তারকাকে।

কিন্তু নায়িকা ও খলনায়কের নাম এখনই প্রকাশ করতে চাননি পরিচালক।

তিনি জানান, আগামী মাসের শুরুর দিকেই সিনেমার কাস্টিং বিষয়ে সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সবকিছু পরিকল্পনা মতো এগোলে ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে নতুন সিনেমাটি। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি।

অ্যাস্ট্রো’, ‘বনইয়ার্ড’, ‘স্মোক ফিল্ড লাংস’,‘দ্য কমান্ডো’র মতো সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা আসিফ আকবর। এছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে ‘এমআর–নাইন’সহ জনপ্রিয় একাধিক সিনেমা নির্মাণ করেছেন তিনি।

 
এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত