আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

ছবিঃ ফাইল ফুটেজ

কিংবদন্তি মার্কিন পোশাক ও কস্টিউম ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন। চের, টিনা টার্নার, ডলি পার্টন ও এলটন জনের মতো তারকাদের জন্য ঝলমলে ও ব্যতিক্রমী পোশাক তৈরি করে খ্যাতি পাওয়া এই ডিজাইনারের বয়স হয়েছিল ৮৭ বছর।

‘সিকুইনের সুলতান’ নামে পরিচিত ম্যাকি তার দীর্ঘ ক্যারিয়ারে একটি টনি অ্যাওয়ার্ড ও নয়টি এমি অ্যাওয়ার্ড জিতেছেন। এ ছাড়া অস্কারের জন্য তিনবার মনোনয়ন পেয়েছিলেন তিনি।

সোমবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর জানানো হয়। এতে বলা হয়, বব ম্যাকি ৮৭ বছর বয়সে মারা গেছেন। ফ্যাশন ও কস্টিউম ডিজাইনার হওয়াই ছিল তার স্বপ্ন এবং জীবনের শেষ পর্যন্ত তিনি সেই স্বপ্ন পূরণ করে গেছেন। তার অসাধারণ প্রতিভা ও নকশা ভবিষ্যতেও মানুষের সৌন্দর্যবোধকে সমৃদ্ধ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

চেরের ক্যারিয়ারে বিশেষ প্রভাব ছিল ম্যাকির। ১৯৮৬ সালের অস্কার অনুষ্ঠানের জন্য চেরের বিখ্যাত মোহক পোশাকটি তিনিই তৈরি করেছিলেন। ওই পোশাকে ছিল পালকে সাজানো বিশাল মাথার অলংকার এবং শরীরের মাঝের অংশ খোলা ছিল। সে সময় পোশাকটি এতটাই সাহসী ও ব্যতিক্রমী ছিল যে পরে এটি চেরের ‘প্রতিশোধের পোশাক’ হিসেবে পরিচিতি পায়।

ওই বছর ‘মাস্ক’ সিনেমার জন্য অস্কারে মনোনয়ন না পাওয়ার পর চের ইচ্ছাকৃতভাবেই এমন পোশাক পরেছিলেন বলে পরে জানিয়েছিলেন। অস্কারের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও আড়ম্বরপূর্ণ পোশাকগুলোর একটি হয়ে ওঠে ম্যাকির তৈরি সেই পোশাক।

এলটন জনের জন্যও বেশ কিছু স্মরণীয় পোশাক তৈরি করেছিলেন ম্যাকি। এর মধ্যে ১৯৭৫ সালে লস অ্যাঞ্জেলেসের ডজার স্টেডিয়ামে পরিবেশনার সময় পরা তার ঝলমলে ডজার্স বেসবল পোশাকটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এলটন জন বলেছিলেন, ম্যাকির তৈরি পোশাক পরলেই তিনি নিজেকে বিশেষ মনে করতেন। তার তৈরি পোশাকগুলো ছিল শিল্পকর্মের মতো।

গায়িকা পিঙ্কও ম্যাকির তৈরি অনেক পোশাক পরেছেন। ২০০৯ সালের ‘ফানহাউস’ ট্যুরে পরা কয়েকটি পোশাকের ছবি শেয়ার করে তিনি ম্যাকিকে ভালোবাসাপূর্ণ, দারুণ রসবোধসম্পন্ন এবং অসাধারণ প্রতিভাবান ব্যক্তি হিসেবে স্মরণ করেন।

মৃত্যুর আগ পর্যন্তও কাজ করে গেছেন ম্যাকি। গত বছর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সাবরিনা কার্পেন্টার তার ডিজাইন করা একটি পোশাক পরেছিলেন। ২০২৪ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে মাইলি সাইরাসের পরিবেশনার সময় পরা ঝলমলে পোশাকটিও ম্যাকির নকশা করা ছিল।

১৯৩৯ সালে ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্কে জন্ম নেন রবার্ট গর্ডন ম্যাকি। ফরাসি-আমেরিকান কস্টিউম ডিজাইনার জ্যাঁ লুইয়ের হয়ে স্কেচ শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ক্যারিয়ারের শুরুর দিকে তার অন্যতম উল্লেখযোগ্য কাজ ছিল ১৯৬২ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনে ‘হ্যাপি বার্থডে মিস্টার প্রেসিডেন্ট’ পরিবেশনের সময় মেরিলিন মনরোর পরা পোশাকের স্কেচ তৈরি করা।

১৯৬০ সালে হলিউডের গায়িকা ও অভিনেত্রী লুলু পোর্টারকে বিয়ে করেছিলেন ম্যাকি। তিন বছর পর তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র ছেলে রবিন পরে ত্রিশের কোঠায় এইডস-সম্পর্কিত অসুস্থতায় মারা যান।

১৯৬৩ সাল থেকে ইরানি ফ্যাশন ডিজাইনার রে আগায়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন ম্যাকি। ২০১১ সালে আগায়ান মারা যান।

২০১৮ সালে ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকি বলেছিলেন, সম্ভবত তিনি হলিউডের সবচেয়ে বয়স্ক জীবিত ডিজাইনার। অবসর নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিল, ‘আশা করি না।’

শেয়ার করুন

পাঠকের মতামত