আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ছবিঃ এলএবাংলাটাইমস

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। সৌদি আরব শুক্রবার ইয়েমেনে হুথি-নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানোর পর এই পাল্টা হামলার ঘটনা ঘটে।

শনিবার ভোরে হুথিদের মুখপাত্র গণমাধ্যম আনসারুল্লাহ মিডিয়া টেলিগ্রামে জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের জিজান শহরে আঘাত হেনেছে এবং এতে কয়েকটি স্থানে আগুন লাগে। হামলার পর জিজান প্রদেশে জরুরি সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার সৌদি আরব ইয়েমেনের হোদেইদা বন্দর শহর এবং কাছের কামারান দ্বীপে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এরপরই হুথিরা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়।

এদিকে গত দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো শনিবার রাতে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে বৃহত্তর মধ্যপ্রাচ্যে নতুন কোনো বিমান হামলার খবর পাওয়া যায়নি। এর আগে টানা ১৩ রাত ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালায়।

এদিকে ওমানের একটি প্রতিনিধি দল হরমুজ প্রণালি নিয়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। হরমুজ প্রণালির দক্ষিণ উপকূল ওমানের নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তবে প্রয়োজন হলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প বলেন, সামরিক অভিযান চালিয়ে যাওয়া অথবা একটি সমঝোতায় পৌঁছানো—দুই পথই খোলা রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

অন্যদিকে শুক্রবার হরমুজ প্রণালির কাছাকাছি ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে অভিযান চালানোর কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তাদের দাবি, জাহাজটি ইরানের বন্দরের ওপর আরোপিত মার্কিন অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। বারবার সতর্ক করার পর জাহাজটির ইঞ্জিন কক্ষে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেওয়া হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স জানান, চলতি মাসে অবরোধ পুনর্বহালের পর এটি দ্বিতীয় বাণিজ্যিক জাহাজ, যেটিকে যুক্তরাষ্ট্র অচল করেছে।

এদিকে লোহিত সাগরে হুথিদের নতুন হামলার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সপ্তাহের শুরুতে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়, যা মে মাসের পর সর্বোচ্চ ছিল। তবে শুক্রবার বিকেলে দাম আবার কমে ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি প্রায় ৯৬ ডলারে নেমে আসে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাব আল-মান্দেব প্রণালি দিয়ে দুটি চীনা চার্টারকৃত সুপারট্যাংকার নিরাপদে অতিক্রম করার পর বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে।

শনিবারের ক্ষেপণাস্ত্র হামলার পর হুথিদের আনসারুল্লাহ মিডিয়া এক বিবৃতিতে জানায়, হোদেইদা ও কামারান দ্বীপে বেসামরিক স্থাপনায় সৌদি হামলা ‘বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে’। তারা আরও দাবি করে, “সাম্প্রতিক এসব হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।”

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সৌদি আরব।

এদিকে আগামী সপ্তাহে লন্ডনে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে। এতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা অংশ নেবেন বলে জানা গেছে।

অন্যদিকে, আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।

উল্লেখ্য, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দফা সমঝোতা স্মারকে (এমওইউ) সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ৬০ দিনের মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে একমত হয়েছিল। তবে চুক্তির তিন সপ্তাহ পর হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলার অভিযোগ তুলে ট্রাম্প যুদ্ধবিরতিকে ‘সমাপ্ত’ ঘোষণা করেন। এরপরই উভয় পক্ষ আবারও সামরিক অভিযান শুরু করে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত