আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সর্বনিম্ন মজুরি বাড়িয়ে ঘণ্টাপ্রতি ১৭.৪০ মার্কিন ডলার করা হচ্ছে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের আইনের আওতায় এই বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

নতুন এই হার কার্যকর হলে ক্যালিফোর্নিয়াই হবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাজ্যব্যাপী সর্বনিম্ন মজুরির অধিকারী অঙ্গরাজ্য। বর্তমানে দেশটির অনেক অঙ্গরাজ্যে এখনো ফেডারেল সর্বনিম্ন মজুরি ঘণ্টায় ৭.২৫ ডলার বহাল রয়েছে।

এ বিষয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেন, বহু বছর ধরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানরা ফেডারেল সর্বনিম্ন মজুরি বাড়ানোর উদ্যোগে বাধা দিয়েছেন। একই সঙ্গে তারা ধনী ব্যক্তি ও বড় বড় করপোরেশনের জন্য কর-সুবিধা দিয়েছেন। তবে ক্যালিফোর্নিয়া ভিন্ন পথ বেছে নিয়েছে—যেখানে শ্রমের মূল্য দেওয়া হয়, অর্থনীতিকে শক্তিশালী করা হয় এবং কর্মজীবী পরিবারগুলোর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, যারা কঠোর পরিশ্রম করেন, তারা ন্যায্য মজুরি পাওয়ার অধিকার রাখেন। কিন্তু তারা মনে করেন, ঘণ্টায় ৭.২৫ ডলারই যথেষ্ট। আমরা তা মনে করি না।”

এর আগে ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি বাড়িয়ে ঘণ্টায় ১৬.৯০ ডলার করা হয়েছিল।

অন্যদিকে, ক্যালিফোর্নিয়ায় ফাস্ট ফুড খাতের কর্মীদের জন্য নির্ধারিত ঘণ্টায় ২০ ডলার সর্বনিম্ন মজুরি অপরিবর্তিত থাকবে। এই হার ২০২৪ সাল থেকেই কার্যকর রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত