আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

ছবিঃ এলএবাংলাটাইমস

ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর প্রাণে বেঁচে ফেরা এক মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা প্রথমবারের মতো নিজের ভয়াবহ অভিজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত প্যারাশুট নিয়ে মাটির দিকে পড়ে যাওয়ার সময় নিজেকে ‘মুক্তভাবে পড়ে যেতে’ দেখছিলেন। উদ্ধার হওয়ার পর সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ওই কর্মকর্তাকে ‘ব্রাভো’ নামে পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি বলেন, বিমান থেকে বের হয়ে আসার পর একসময় ওপরে তাকিয়ে দেখেন, তার প্যারাশুট ঠিকমতো খুলছে না। ওই মুহূর্তটিকে তিনি জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।

ব্রাভো বলেন, তখন কত দ্রুত নিচে পড়ে যাচ্ছেন, সেটি নিয়ে ভাবার সুযোগ ছিল না। বরং প্যারাশুটের সমস্যা ঠিক করার চেষ্টা করছিলেন এবং ছড়িয়ে থাকা অংশগুলো টেনে খোলার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত ঘণ্টায় প্রায় ৭০ থেকে ১০০ মাইল বেগে মাটিতে আঘাত করেন তিনি।

ভয়াবহ ওই পতনে তার মেরুদণ্ড, কাঁধ ও হাত ভেঙে যায়। তবুও ইরানি বাহিনীর হাতে ধরা পড়ার আশঙ্কায় আহত অবস্থাতেই তিনি পাহাড়ি এলাকায় উঠে একটি উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছান। সেখানে প্রায় ৪৮ ঘণ্টা শত্রুপক্ষের নিয়ন্ত্রিত এলাকায় লুকিয়ে থাকার পর মার্কিন বিশেষ বাহিনী তাকে উদ্ধার করে।

ওই ঘটনায় আরও এক মার্কিন বিমানসেনা, যাকে ‘আলফা’ নামে শনাক্ত করা হয়েছে, বিমান থেকে বেরিয়ে আলাদা হয়ে যান। তাকে প্রায় ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, আলফাকে উদ্ধারের সময় মার্কিন বাহিনীকে তীব্র গোলাগুলির মুখে পড়তে হয়েছিল।

সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, উদ্ধার অভিযানের সময় ইরানের ভেতরে ৯০ জনের বেশি মার্কিন সেনা অবস্থান করছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ৪৬ বছরের মধ্যে সেটিই ছিল ইরানের ভেতরে মার্কিন বাহিনীর প্রথম বড় ধরনের সামরিক অভিযান।

তবে উদ্ধার অভিযানে ব্যবহৃত কয়েকটি বিমান ও হেলিকপ্টার মরুভূমির বালিতে আটকে যায়। পরে সেগুলো ধ্বংস করে দিতে হয়, যাতে সামরিক প্রযুক্তি ইরানের হাতে না যায়। সিবিএসের তথ্য অনুযায়ী, ধ্বংস হওয়া দুটি মার্কিন বিমানের প্রতিটির মূল্য ছিল প্রায় ১০ কোটি ডলার। এছাড়া কয়েকটি ‘লিটল বার্ড’ হেলিকপ্টারও ধ্বংস করা হয়।

মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ডলার মূল্যের দুই আসনের এফ-১৫ই যুদ্ধবিমানটি কাঁধ থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছিল। ক্ষেপণাস্ত্রটির আনুমানিক মূল্য ছিল ১ লাখ ডলার।

ব্রাভো তার বেঁচে যাওয়াকে ‘অলৌকিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, পুরো সময়টিতে ইরানি বাহিনীর হাতে ধরা পড়ার ভয় ছিল।

এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ এখন সপ্তম মাসে পড়েছে। যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যেও অসন্তোষ বাড়ছে। বিশেষ করে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং এর প্রভাবে অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় এই অসন্তোষ আরও তীব্র হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে পূর্বাভাস দিয়েছেন, আগামী ৩ নভেম্বরের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত যুদ্ধ চলতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত