আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

ছবিঃ এলএবাংলাটাইমস

আলাস্কার বেরিং সাগরের হিমশীতল পানিতে উল্টে যাওয়া একটি নৌকার ওপর বসে দুই দিন কাটানোর পর ১৫ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই ও এক চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যরা কিশোরটির নাম ডেরেক পার্কার আগনাঙ্গা বলে জানিয়েছেন। নৌকাটিতে থাকা তিনজনের মধ্যে একমাত্র সে-ই বেঁচে ফিরেছে।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানায়, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার তারা আলাস্কার উপকূলের সেন্ট লরেন্স দ্বীপ থেকে মাছ ধরতে বেরিয়েছিল। পরদিন রোববার বিকেলে তাদের ফিরে আসার কথা ছিল। কিন্তু ১৮ ফুটের মাছ ধরার নৌকাটি নির্ধারিত সময়ে ফিরে না আসায় কোস্ট গার্ড অনুসন্ধান শুরু করে।

সোমবার সকালে কোস্ট গার্ডের একটি বিমান নৌকাটি শনাক্ত করে। তখন কিশোরটি উল্টে যাওয়া নৌকার ওপর বসে ছিল। কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা দ্রুত সেখানে গিয়ে তাকে নিরাপদে তুলে নেয়। একই নৌকাটি পরে কিশোরটির বড় ভাই ও চাচাতো ভাইয়ের মরদেহও উদ্ধার করে।

কোস্ট গার্ডের আর্কটিক ডিস্ট্রিক্টের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল বব লিটল বলেন, এই মর্মান্তিক ঘটনায় নিহত দুই নাবিকের পরিবার, বন্ধু ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতি তাদের গভীর সমবেদনা রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারের সময় কিশোরটির শরীরে হাইপোথার্মিয়ার লক্ষণ দেখা যায়। অর্থাৎ দীর্ঘ সময় প্রচণ্ড ঠান্ডায় থাকার কারণে তার শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়েছিল।

কিশোরটিকে উদ্ধারকারী মাছ ধরার নৌকার ক্যাপ্টেন অ্যাডাম হোয়াইট স্থানীয় সংবাদমাধ্যম কেটিইউইউ-টিভিকে জানান, কিশোরটি প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারের মধ্যেও উল্টে যাওয়া নৌকাটি আঁকড়ে ধরে ছিল। ওই সময় পানির তাপমাত্রা ছিল প্রায় ৫০ ডিগ্রি ফারেনহাইট বা ১০ ডিগ্রি সেলসিয়াস।

হোয়াইট বলেন, “ছেলেটি সত্যিই অনেক সাহসী।”

তিনি জানান, উদ্ধার হওয়ার সময় দাঁতে দাঁত লেগে কাঁপছিল কিশোরটি। সে বলেছিল, তার বড় ভাই তখনও নৌকার নিচে আটকে আছেন। এরপর সে জানায়, আগের রাতে তার চাচাতো ভাই নৌকা থেকে পিছলে পানিতে পড়ে নিখোঁজ হন।

কিশোরটির মা ভিনা কুলোউইয়ি ফেসবুকে লিখেছেন, শনিবার তাদের মাছ ধরার নৌকাটি উল্টে যায়। এরপর দুই দিন সমুদ্রে খাবার ও পানি ছাড়াই নৌকার ওপর থাকতে হয় তার ছেলেকে।

তিনি জানান, তার ছেলেরা মাছ ধরতে ভালোবাসত এবং নিজেদের সম্প্রদায়ের মানুষের জন্য খাবারের ব্যবস্থা করতেই তারা সাগরে গিয়েছিল। আলাস্কার উপকূলের সেন্ট লরেন্স দ্বীপের সাভোঙ্গা গ্রামের অনেক বাসিন্দার স্থানীয় দোকান থেকে সবসময় মাংস কেনার সুযোগ থাকে না।

প্রায় ৮০০ মানুষের এই গ্রামটিতে মূলত সাইবেরিয়ান ইউপিক জনগোষ্ঠীর বসবাস। সেখানে ইংরেজির পাশাপাশি সেন্ট লরেন্স আইল্যান্ড ইউপিক ভাষাও প্রচলিত।

কুলোউইয়ি বলেন, তার ছেলেরা ছোটবেলা থেকেই পরিবার ও সম্প্রদায়ের জন্য খাবার সংগ্রহ করে দেওয়ার ঐতিহ্যের মধ্যে বড় হয়েছে। শিকার করা, খাবার সংগ্রহ করা এবং তা অন্য পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া তাদের সংস্কৃতির অংশ।

উদ্ধারের পর বেঁচে যাওয়া কিশোরটি এখন বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছেন তার মা।

ছেলের বেঁচে ফেরাকে অবিশ্বাস্য ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পুরো সময় কিশোরটি ভয় পায়নি। বরং নৌকার ওপর বসে সে পুরো সময় প্রার্থনা করছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত