আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব (Birthright Citizenship) সীমিত করার নির্বাহী আদেশ পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করার নির্ধারিত সময়সীমা মঙ্গলবার শেষ হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে বিচার বিভাগের (Department of Justice) পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।

সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করার জন্য ট্রাম্প প্রশাসনের হাতে ২৫ দিন সময় ছিল। চলতি মাসের শুরুতে ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, তিনি আদালতের কাছে পুনর্বিবেচনার আবেদন করবেন।

গত ৯ জুলাই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, “আমি অবিলম্বে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করব। এই অন্যায় সিদ্ধান্ত পরিবর্তন না হলে এটি আমেরিকার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সর্বশেষ ১৯৫৬ সালে Reid v. Covert মামলায় কোনো রায় পুনর্বিবেচনার জন্য শুনানি গ্রহণ করেছিল।

এদিকে, আদালতে পুনর্বিবেচনার আবেদন না করে ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগকে আইনে পরিণত করার চেষ্টা শুরু করেছেন রিপাবলিকান আইনপ্রণেতারা।

সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট ক্যাভানফ তার মতামতে উল্লেখ করেছিলেন, ট্রাম্পের নির্বাহী আদেশটি সংবিধানবিরোধী নয়, তবে বর্তমান আইন অনুযায়ী তা কার্যকর করা সম্ভব নয়।

এর পরিপ্রেক্ষিতে গত ৯ জুলাই রিপাবলিকান কংগ্রেসম্যান জন ম্যাকগুয়ার একটি বিল উত্থাপন করেন। এতে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট-এর ৩০১(এ) ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এই ধারায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং দেশটির আইনি এখতিয়ারের আওতাভুক্ত যেকোনো ব্যক্তি জন্মের সঙ্গে সঙ্গেই মার্কিন নাগরিকত্ব লাভ করেন।

প্রস্তাবিত বিলে সন্তানের মার্কিন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে অভিভাবকদের যোগ্যতার শর্তেও পরিবর্তনের কথা বলা হয়েছে।

এছাড়া, গত ১৩ জুলাই রিপাবলিকান সিনেটর জিম ব্যাংকস ট্রাম্পের নির্বাহী আদেশকে আইনে রূপ দিতে পৃথক একটি বিল উত্থাপন করেন।

এক বিবৃতিতে ব্যাংকস বলেন, “জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর নজিরবিহীন আঘাত। দেশকে রক্ষায় আমাদের সম্ভাব্য সব পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমি ‘সিটিজেনশিপ অ্যাক্ট’ উত্থাপন করেছি, যাতে এই রায়ের প্রভাব মোকাবিলা করা যায় এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের সন্তানদের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করা যায়।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত