মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী
লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস বন্দরে একটি পণ্যবাহী জাহাজ থেকে কয়েকটি শিপিং কনটেইনার পানিতে পড়ে গেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার কিছু আগে বন্দরের ৩০২ নম্বর বার্থের কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এআইআর৭-এর ভিডিওতে বিশাল পণ্যবাহী জাহাজটির পাশে পানিতে অন্তত একটি কনটেইনার ভাসতে দেখা যায়। তবে আরও কতগুলো কনটেইনার পানির নিচে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কনটেইনারগুলো কী কারণে জাহাজ থেকে পানিতে পড়ে গেছে, সে বিষয়টিও এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনার কারণ খতিয়ে দেখছে।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন