আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

ছবিঃ এলএবাংলাটাইমস

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৭.৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৮ বিলিয়ন পাউন্ড)। গত মে মাসে দেওয়া হিসাবের তুলনায় এই ব্যয় প্রায় ৮ বিলিয়ন ডলার বেড়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

মঙ্গলবার সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে হেগসেথ বলেন, চলমান সামরিক অভিযান চালিয়ে যেতে জরুরি ভিত্তিতে পেন্টাগনের জন্য অতিরিক্ত ৮৭ বিলিয়ন ডলার বরাদ্দ প্রয়োজন। এর মধ্যে ৬৭ বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনার জন্য ব্যয় করা হবে।

তিনি সতর্ক করে বলেন, এই অর্থ বরাদ্দ না হলে সেনাসদস্যদের বেতন পরিশোধ, অস্ত্র ও গোলাবারুদ পুনরায় সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ সামরিক অভিযান অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে।

শুনানির সময় যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার বাধা দেন। পরে ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে হেগসেথের তীব্র বাকবিতণ্ডাও হয়। পিটার্স ট্রাম্প প্রশাসনকে আরেকটি "অন্তহীন যুদ্ধ" শুরু করার অভিযোগ তোলেন। জবাবে হেগসেথ বলেন, সমালোচকরা "ট্রাম্প-বিদ্বেষে" আক্রান্ত।

ডেমোক্র্যাট সিনেটর প্যাটি মারে অতিরিক্ত অর্থ বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। নিউইয়র্কের সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড বলেন, প্রশাসন কংগ্রেসের কাছে "বোমা ফেলার জন্য সীমাহীন অর্থ" চাইছে, অথচ দেশের অনেক মানুষ পরিবার চালাতেই হিমশিম খাচ্ছেন।

যদিও পেন্টাগনের দেওয়া হিসাব অনুযায়ী যুদ্ধের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, তবে ডেমোক্র্যাট দলের একাধিক সূত্রের দাবি, প্রকৃত ব্যয় এর চেয়েও বেশি। কারণ ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি পুনর্নির্মাণের মতো খরচ এই হিসাবের অন্তর্ভুক্ত নয়।

গত ১২ মে পেন্টাগনের সর্বশেষ সরকারি হিসাবে যুদ্ধের ব্যয় ছিল ২৯ বিলিয়ন ডলার। এর আগে যুদ্ধের প্রথম সপ্তাহেই ব্যয় হয়েছিল ১১.৩ বিলিয়ন ডলার।

এদিকে যুক্তরাষ্ট্র টানা ১১তম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। সম্প্রতি মধ্যপ্রাচ্যে তিন মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। নিহতদের মধ্যে ইরাকে দায়িত্ব পালনরত সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইনটন, জর্ডানে কর্মরত সার্জেন্ট অ্যাঞ্জেল র্যাম্পারসাড এবং আরও দুই সেনাসদস্য রয়েছেন।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। বুধবার নিহত সেনাদের মরদেহ দেশে ফেরার পর ডেলাওয়ারের একটি বিমানঘাঁটি পরিদর্শনের কথা রয়েছে তার।

অন্যদিকে, পেন্টাগনের অতিরিক্ত বাজেট প্রস্তাব কংগ্রেসে সহজে পাস হবে না বলেই ধারণা করা হচ্ছে। ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দলেরও কিছু সদস্য নতুন ব্যয়ের আগে অন্য খাতে খরচ কমানোর দাবি তুলেছেন। ফলে প্রস্তাবটি অনুমোদন পেতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত