আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

ছবিঃ এলএবাংলাটাইমস


সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডগ এমহফের মালিবুর বাড়িতে শুক্রবার রাতে এক নারী অনুমতি ছাড়া প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। তবে বাড়িতে পৌঁছানোর আগেই নিরাপত্তারক্ষীরা ওই নারীকে থামিয়ে দেন।

হ্যারিসের মুখপাত্র এডুয়ার্দো নেগ্রন জানান, নিরাপত্তারক্ষীরা এমন একজন ব্যক্তিকে আটকান, যিনি ‘অবৈধভাবে’ হ্যারিস ও এমহফের সম্পত্তিতে প্রবেশ করেছিলেন। তবে ওই ব্যক্তি বাড়ির কাছে পৌঁছাতে পারেননি।

ঘটনার সময় হ্যারিস ও এমহফ কেউই বাড়িতে ছিলেন না বলে পরে নিউজন্যাশনকে নিশ্চিত করেন নেগ্রন। তিনি বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়ায় নিরাপত্তারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি তাঁরা কৃতজ্ঞ।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তরের এক কর্মকর্তা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মালিবুতে হ্যারিসের বাড়িতে ঘটনাটি ঘটে।

প্রথম দিকে লস এঞ্জেলেস টাইমস জানিয়েছিল, এক নারী হ্যারিসের বাড়ির সামনের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং এরপর নিরাপত্তাকর্মীরা শেরিফের দপ্তরে খবর দেন। তবে হ্যারিসের মুখপাত্র পরে এই তথ্য সংশোধন করে জানান, ওই নারী সামনের দরজা পর্যন্ত পৌঁছাতে পারেননি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে লস এঞ্জেলেস টাইমস ও টিএমজেড জানিয়েছে, পরে ওই নারী নিজেই সেখান থেকে চলে যেতে রাজি হন। তাঁকে গ্রেপ্তার করা হয়নি।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের লেফটেন্যান্ট ডুরন বলেন, সতর্কতার অংশ হিসেবে বাড়িটির আশপাশে টহল আরও বাড়ানো হচ্ছে।

এক বছরের মধ্যেই ৮০ লাখ ডলারের বেশি দামে বাড়ি কেনা

কমলা হ্যারিস ও ডগ এমহফ গত এক বছরের মধ্যে মালিবুতে বাড়িটি কিনেছেন। এর জন্য তাঁরা ৮০ লাখ ডলারের বেশি অর্থ ব্যয় করেছেন।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে লস এঞ্জেলেসের ব্রেন্টউড এলাকায় তাঁদের সাবেক বাড়িতেও দুই ব্যক্তিকে আটক করা হয়েছিল। সে সময় প্যালিসেডস ও ইটন দাবানলের কারণে এলাকায় কারফিউ চলছিল। সম্ভাব্য চুরির খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই দুজনকে আটক করে।

তবে পরে তাঁদের গ্রেপ্তার করা হয়নি। কারণ, কোনো অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ পুলিশ খুঁজে পায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত