আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

ছবিঃ এলএবাংলাটাইমস

টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এক এজেন্টের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। ২৮ বছর বয়সী ভেনেজুয়েলার নাগরিক উইলবার রাফায়েল গার্সেস পেরেজের শরীরে গুলি লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে তার আইনজীবী জানিয়েছেন।

রোববার স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে এ ঘটনা ঘটে। গুলির ঘটনার বিস্তারিত এখনো পরিষ্কার নয়। স্থানীয় কর্মকর্তারাও নিশ্চিত করে বলতে পারেননি, গার্সেস পেরেজ আইসিইর অভিযানের মূল লক্ষ্য ছিলেন কি না। তার আইনজীবী কেট লিংকন-গোল্ডফিঞ্চ জানিয়েছেন, হাসপাতালে থাকা অবস্থায় তিনি ব্যথায় চিৎকার করতে করতে স্ত্রীকে ফোন করেছিলেন।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, গার্সেস পেরেজ বর্তমানে আইসিইর হেফাজতে রয়েছেন। এদিকে ঘটনার পর অস্টিনে বিক্ষোভ শুরু হয়েছে। কয়েক ডজন বিক্ষোভকারী ঘটনাস্থলের কাছে জড়ো হয়ে আইসিইকে অস্টিন থেকে চলে যাওয়ার দাবি জানান। তাদের কয়েকজনের হাতে মেক্সিকো ও গুয়াতেমালার পতাকাও দেখা যায়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের কাছে একটি নীল রঙের টয়োটা করোলার যাত্রীপাশের দরজায় ক্ষতির চিহ্ন দেখা গেছে। সেখানে আইসিইর কর্মকর্তাদেরও অবস্থান করতে দেখা যায়। তবে গাড়িটির ক্ষতির সঙ্গে গুলির ঘটনার সম্পর্ক কী, তা এখনো স্পষ্ট নয়।

অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন বলেছেন, শহরের বাসিন্দাদের কী ঘটেছে তা জানার অধিকার রয়েছে। একই সঙ্গে তাদের নিজেদের শহরে নিরাপদ বোধ করার অধিকারও রয়েছে। তিনি জানিয়েছেন, তদন্তে অস্টিন শহরও যুক্ত থাকবে এবং ঘটনার বিষয়ে সত্য উদঘাটন করা প্রয়োজন।

অস্টিনের পুলিশ বিভাগ জানিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তি আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার সময় কোনো অস্টিন পুলিশ কর্মকর্তা গুলি চালাননি।

টেক্সাসের কংগ্রেস সদস্য গ্রেগ কাসার ঘটনার পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক স্বাধীন তদন্ত দাবি করেছেন। পাশাপাশি তিনি আইসিই এজেন্টদের বডি ক্যামেরার ভিডিও প্রকাশের আহ্বান জানিয়েছেন। আইন ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে জবাবদিহির ব্যবস্থাও দাবি করেছেন তিনি।

অস্টিনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইসিইর তৎপরতা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এর আগে টেক্সাসের হিউস্টনে আইসিইর এক কর্মকর্তার গুলিতে লরেঞ্জো সালগাদো আরাউহো নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দেয়। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি আইসিইর তদন্তের লক্ষ্য ছিলেন না; একটি ট্রাফিক স্টপের সময় তিনি গুলিবিদ্ধ হন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসনবিরোধী অভিযান ও গ্রেপ্তার বাড়ানো হয়েছে। প্রশাসন বলছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অভিবাসীদের বহিষ্কারের নীতির বাস্তবায়নের জন্য এসব পদক্ষেপ প্রয়োজন। তবে মানবাধিকারকর্মীরা আইসিইর বিভিন্ন কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সংস্থাটির ওপর আরও নজরদারি ও সংস্কারের দাবি জানিয়েছেন।

অস্টিনের এই গুলির ঘটনায় আইসিই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

       

শেয়ার করুন

পাঠকের মতামত