আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ও প্রশিক্ষিত আইনগত পর্যবেক্ষক (লিগ্যাল অবজারভার) নিকোল ক্লেল্যান্ড ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর অভিযোগ, সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বর্ডার প্যাট্রোল) কার্যক্রম পর্যবেক্ষণ করার কারণে প্রতিশোধমূলকভাবে তাঁর গ্লোবাল এন্ট্রি সুবিধা বাতিল করা হয়েছে।

শুক্রবার ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতে দায়ের করা মামলার চারজন বাদীর একজন নিকোল ক্লেল্যান্ড। এর আগে তিনি জানান, চলতি বছরের ১০ জানুয়ারি অপারেশন মেট্রো সার্জ চলাকালে এক বর্ডার প্যাট্রোল কর্মকর্তার গাড়িকে আইনগতভাবে অনুসরণ করছিলেন। সে সময় ওই কর্মকর্তা তাঁর নাম আগে থেকেই জানতেন এবং তাঁকে আর অনুসরণ না করার সতর্কবার্তা দেন।

ক্লেল্যান্ডের দাবি, ওই ঘটনার মাত্র তিন দিনের মাথায় কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাঁর গ্লোবাল এন্ট্রি সুবিধা বাতিল করে দেওয়া হয়।

তিনি বলেন, “গ্লোবাল এন্ট্রি সুবিধা হারানোই আমার মূল উদ্বেগ নয়। আমি জানতে চাই, কীভাবে এটি বাতিল করা হলো। সরকার মানুষকে যেভাবে নজরদারিতে রাখছে, তার কতটা আইনসম্মত এবং কতটা আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য হুমকি—সেটিই বড় প্রশ্ন।”

মামলায় যুক্তরাষ্ট্রের তিনটি ফেডারেল সংস্থা এবং তাদের বর্তমান প্রধানদের বিবাদী করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বর্ডার প্যাট্রোল কর্মকর্তার আচরণ ছিল ভয়ভীতি প্রদর্শন ও প্রতিশোধমূলক, যা ক্লেল্যান্ডের সংবিধান-স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণের অধিকারের লঙ্ঘন।

আদালতে জমা দেওয়া নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর থেকে ক্লেল্যান্ড সরকারি নজরদারির আশঙ্কায় ব্যক্তিগত অনলাইন যোগাযোগ সীমিত করেছেন। এছাড়া প্রতিবার ভ্রমণের সময় তিনি আতঙ্ক ও উদ্বেগে ভোগেন। এমনকি একসময় তাঁর আশঙ্কা ছিল, গ্লোবাল এন্ট্রি বাতিলের পাশাপাশি সরকার হয়তো তাঁর পাসপোর্টও অকার্যকর করে দিয়েছে।

উল্লেখ্য, নিকোল ক্লেল্যান্ড ২০১৪ সাল থেকে গ্লোবাল এন্ট্রি সুবিধা ব্যবহার করে আসছিলেন। ২০২৪ সালে তাঁর সদস্যপদ পুনরায় অনুমোদন করা হয়েছিল, যা সাধারণত পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত