ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ
সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী
ছবিঃ এলএবাংলাটাইমস
জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ চান, তার দীর্ঘ একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির প্রযুক্তি খাতের নির্বাহী ব্রুক লেব্ল্যাঙ্ক।
২৯ বছর বয়সী লেব্ল্যাঙ্ক প্রযুক্তি প্রতিষ্ঠান Corgi-এর নির্বাহী। নিজের জন্য পছন্দের জীবনসঙ্গী খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যম X-এ একটি পোস্ট দেন তিনি। সেখানে মজা করে লেখেন, ‘কে আমার সঙ্গে বাকি জীবনটা সহ-প্রতিষ্ঠাতা হতে চান?’ এরপর একটি আলাদা পোস্টে তার কাঙ্ক্ষিত সঙ্গীর বৈশিষ্ট্যের তালিকা তুলে ধরেন।
লেব্ল্যাঙ্কের তালিকায় থাকা ‘অপরিহার্য’ বৈশিষ্ট্যের মধ্যে ছিল—পুরুষটি শারীরিকভাবে সুস্থ ও পুরুষালি হবেন, আর্থিকভাবে স্বচ্ছল হলেও পরিশ্রমী থাকবেন এবং নিজের মানসিক উন্নতির পথে থাকবেন। পাশাপাশি প্রযুক্তি খাতে কাজ করেন—এমন পুরুষকে তিনি বিশেষভাবে পছন্দ করেন বলেও জানান।
তার এই তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে তালিকাটিকে অতিরিক্ত শর্তনির্ভর ও অস্বস্তিকর বলে মন্তব্য করেন। কেউ কেউ সান ফ্রান্সিসকোর ডেটিং সংস্কৃতির কথাও টেনে আনেন।
একজন মন্তব্য করেন, সান ফ্রান্সিসকোতে অবিবাহিত থাকা ও ডেটিং করার চেয়ে ‘খারাপ কিছু কল্পনা করা কঠিন’। আরেকজন বলেন, প্রথমে তিনি পোস্টটিকে এআই দিয়ে তৈরি মনে করেছিলেন, পরে জানতে পারেন এটি সত্যিই একজন ব্যক্তির লেখা।
আরেক ব্যক্তি লেব্ল্যাঙ্ককে পরামর্শ দিয়ে বলেন, তালিকা হাতে নিয়ে কাউকে বিচার না করে স্বাভাবিকভাবে প্রেমে পড়ার সুযোগ দেওয়া উচিত। তার মতে, কাউকে ভালোভাবে জানার আগেই বিভিন্ন মানদণ্ডে বিচার করার এই পদ্ধতি কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনে না।
সমালোচনার জবাবে লেব্ল্যাঙ্ক বলেন, ‘একজন নারী নিজের চাওয়া-পাওয়া প্রকাশ করলেই যেন মহা অপরাধ হয়ে গেল।’ পরে তিনি আরও ব্যঙ্গ করে লেখেন, ‘দুঃখিত, আমি কোনো ব্যর্থ মানুষের সঙ্গে ডেট করতে চাই না।’
লেব্ল্যাঙ্ক জানিয়েছেন, দীর্ঘদিনের ডেটিং অভিজ্ঞতা থেকেই তিনি এই তালিকা তৈরি করেছেন। আর অনলাইনে সমালোচনার মুখে পড়া প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে আর্থিকভাবে স্বাধীন ও আকর্ষণীয় মা হওয়ার লক্ষ্যেই তিনি এখন ইন্টারনেটে সমালোচনা সহ্য করছেন।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন