আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ট্রাম্পের কড়া বার্তা: ইরানের বর্তমান শাসন ব্যবস্থার প্রতি প্রশ্ন

ট্রাম্পের কড়া বার্তা: ইরানের বর্তমান শাসন ব্যবস্থার প্রতি প্রশ্ন

ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এবার ‘সরকার পরিবর্তন’ নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরোক্ষে তিনি তেহরানে ‘সরকার পরিবর্তন’ করার হুমকি দিলেন। তাঁর বক্তব্য দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পূর্বঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার বিকেল পাঁচটার দিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয়। কিন্তু ইরানের বর্তমান শাসনব্যবস্থা যদি দেশটিকে আবার মহান করতে না পারে, তাহলে কেনইবা সরকার পরিবর্তন হবে না? মিগা!’ এখানে মিগা বলতে ‘মেক ইরান গ্রেট এগেইন’ বুঝিয়েছেন ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, সরকার পরিবর্তন নয়। কিন্তু ট্রাম্পের সর্বশেষ মন্তব্য হেগসেথের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

আলাদা একটি পোস্টে ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানে হামলা চালানো বি-২ বোমারু বিমানগুলো মিসৌরিতে নিরাপদে ফিরে এসেছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরানের সব পারমাণবিক স্থাপনাতেই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষেত্রে “পুরোপুরি ধ্বংস” কথাটিই যথাযথ হয়।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে ভূগর্ভের অনেক গভীরে। একেবারে লক্ষ্যভেদ!’

ইরান ও ইসরায়েলের মধ্যে আকাশপথের লড়াই তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল বলছে, তারা নতুন করে ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বিদেশে ভ্রমণরত ও অবস্থানরত নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন সেনাদের ব্যবহৃত ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা হতে পারে। তিনি বলেন, ‘আমেরিকা মুসলিম বিশ্বের হৃদয়ে আঘাত করেছে এবং এর অবশ্যম্ভাবী পরিণতির জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে।’


সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত