আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলা হবে: ডোনাল্ড ট্রাম্প

ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলা হবে: ডোনাল্ড ট্রাম্প

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমানগুলো হামলা চালানোর পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলাকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণে এমন মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের ভাষণ মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করেছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি সেটা না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে।’

ভাষণে ট্রাম্প বলেছেন, ‘আজ রাতে, আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য।’

ট্রাম্প আরও বলেন, ‘এভাবে চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানে ট্র্যাজেডি ঘটবে। গত আট দিনে আমরা যা দেখেছি, তার চেয়েও সেটা অনেক বেশি ভয়াবহ হবে।’

হোয়াইট হাউজের ক্রস হল থেকে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, ‘আমাদের লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাস-সহযোগী রাষ্ট্রের পারমাণবিক হুমকি বন্ধ করা। আজ রাতে আমি বিশ্বকে জানাতে পারি—এই হামলা ছিল একটি ব্যতিক্রমধর্মী সামরিক সাফল্য।’

এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ‘ট্রুথ সোশাল’-এ পোস্ট করে বলেন, যুক্তরাষ্ট্র ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহান—এই তিন ইরানি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের এই ঘোষণার সময় তার পাশে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শনিবারের হামলা হতে পারে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য একাধিক অভিযানের সূচনা। প্রায় দুই সপ্তাহ ধরে চলা ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এখন পরিষ্কার।

ট্রাম্প তার বক্তব্য দিয়েছেন হোয়াইট হাউজের ইস্ট রুমের প্রবেশদ্বার থেকে। এটি সেই একই জায়গা যেখান থেকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ওসামা বিন লাদেন হত্যার ঘোষণা দিয়েছিলেন।

ট্রাম্প আরও বলেন, এই অবস্থা চলতে পারে না। হয় শান্তি আসবে, না হলে ইরানের জন্য এমন এক বিপর্যয় আসবে যা গত আট দিনের চেয়ে অনেক ভয়াবহ হবে। মনে রাখবেন, অনেক টার্গেট এখনো বাকি। আজ রাতের লক্ষ্যবস্তু ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে বিধ্বংসী। তবে যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা পরবর্তী লক্ষ্যগুলোতে আঘাত করব নিখুঁত পরিকল্পনা, গতি এবং দক্ষতা নিয়ে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত