আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মেসির ৩৮তম জন্মদিন: মাঠের জাদুকরের গল্প এখনো অপ্রতিরোধ্য!

মেসির ৩৮তম জন্মদিন: মাঠের জাদুকরের গল্প এখনো অপ্রতিরোধ্য!

ফুটবল বিশ্বের বিস্ময়ের এক নাম লিওনেল মেসি। যার ফুটবল শৈলীতে মুগ্ধ পুরো ফুটবল বিশ্ব। ক্লাব কিংবা জাতীয় দল, সব জায়গা দেখিয়েছেন ফুটবলের মুন্সিয়ানা। সেই আর্জেন্টাইন জাদুকরের আজ ৩৮তম জন্মদিন।

২৪ জুন, ১৯৮৭। আর্জেন্টিনার রোজারিওর এক গ্রামে জন্ম নেন মেসি। শৈশবে হরমোনজনিত সমস্যায় ভুগলেও সৃষ্টিকর্তা হয়তো চাননি এমন প্রতিভার বিকাশে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াক। এক টিস্যু পেপারে চুক্তি স্বাক্ষর করে তাকে স্পেনে নিয়ে আসে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। বাকিটুকু ইতিহাস। বার্সাকে সব ধরণের সাফল্য এনে দিয়েছেন মেসি। বার্সেলোনার গণ্ডি পেরিয়ে বিশ্ব ফুটবলের সেরার সিংহাসন দখল করেছেন তিনি।

বাঁ পায়ের জাদুতে কোটি কোটি ভক্তকে মন্ত্রমুগ্ধ করেছেন লিওনেল মেসি। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরাদের একজন হিসেবে। শুধু তাই নয়, অনেকের কাছে তিনিই সর্বকালের সেরা। ফুটবলে একজন ফুটবলারের পক্ষে যা যা অর্জন করা সম্ভব তার সব অর্জন করেছেন এই ফুটবলার।

ক্যারিয়ারে টানা চারবার ও সর্বমোট আটবার জিতেছেন ব্যালন ডি'অর। ফিফার বর্ষসেরার পুরস্কারও আছে তার ঝুলিতে। ব্যক্তিগত অর্জনে সমৃদ্ধ মেসির ক্যারিয়ার। খেলোয়াড়ি জীবনের সায়াহ্নে চলে এলেও জয়ের ক্ষুধা এতটুকু কমেনি মেসির।

জাতীয় দলের জার্সিতে দুইটি কোপা আমেরিকার শিরোপার পাশাপাশি জিতেছেন ফিনালিসিমার ট্রফি। কিন্তু মেসির ক্যারিয়ার পূর্ণতা পেয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা জিতে। কেননা এই একটা শিরোপা খুব করে চাই ছিলেন এই ক্ষুধে জাদুকর। আর তাই ক্যারিয়ারের গোধলীলগ্নে এসে তাকে খালি হাতে ফেরাননি ফুটবল বিধাতা। ছুঁয়ে দেখেছেন সেই সোনালি ট্রফি। 

বিশ্বকাপের শিরোপা জেতার পর অনেকে ভেবেছিলেন অবসরে যাবেন মেসি। কিন্তু ফুটবল জাদুকর জানিয়েছিলেন, সময় এখন শুধুই উপভোগের। বিশ্বকাপ জয়ের পর আমেরিকান সকার লিগের দল ইন্টার মায়ামিতে যোগ দেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। মাঠে এখনও বেশ দুর্দান্ত তিনি। বর্তমানে ক্লাব বিশ্বকাপে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেসি।

 ২০২৬ বিশ্বকাপেও প্রিয় এই তারকাকে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। এই বিশ্বকাপে মেসি খেলবেন কিনা, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কিন্তু দলের সেরা এই তারকাকে অবশ্যই হাতছাড়া করতে চাইবে না আর্জেন্টিনার কোচ লিওনলে স্কালোনি। ভক্তদের আশা আরও একটি বিশ্বকাপ ছুঁয়ে তবেই অবসরে যাবেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত