আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

তামিমের দুর্দান্ত হাফসেঞ্চুরি

তামিমের দুর্দান্ত হাফসেঞ্চুরি

প্রথম দুইদিনের ম্যাচে খেলেননি তিনি। দ্বিতীয় ম্যাচে দল দ্বিতীয় দফায় ব্যাটিং করায় প্রথম দিন ব্যাটিয়ের সুযোগ মেলেনি। তবে আজ (মঙ্গলবার) ব্যাটিংয়ের সুযোগ পেয়েই হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় ক্রিকেটের তারকা ওপেনার তামিম ইকবাল।

লাল বলের দুইদিনের ম্যাচ হলেও, ওয়ানডে স্টাইলে খেলে ৬৬ বলে আটটি চারের সাহায্যে ফিফটি পূরণ করেন তামিম। শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে স্ট্রোক প্লে করতে থাকা তামিম অফস্পিনার বলে মারতে গিয়ে ৩০ রানে ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু উইকেটকিপার লিটন তা ধরে রাখতে পারেননি।

উল্লেখ্য, দুই দিনের ম্যাচটি শেষ পর্যন্ত একদিনে পরিণত হয়েছে। ওটিস গিবসন বাহিনীর ৮ উইকেটে ২৪৮ রানের জবাবে রায়ান কুক বাহিনীর সামনে ৪৩ ওভারে টার্গেট দেয়া হয়েছে ২০০ রানের। তাই সাদমান ইসলামকে নিয়ে পুরো আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেছেন তামিম।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ওটিস গিবসন একাদশ সোমবার ম্যাচের প্রথম দিন ৮ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করেছে। বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস আর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ হাফসেঞ্চুরি করেছেন।

বল হাতে রায়ান কুক একাদশের পেসার তাসকিন আহমেদ ৩ উইকেট দখল করেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত