আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

বাংলাদেশ দলে হামজার ডাক, সামিতের জায়গা হলো না

বাংলাদেশ দলে হামজার ডাক, সামিতের জায়গা হলো না

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুতে দুই ম্যাচের জন্য বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হয়েছে। যদিও কেবল পাঁচ জন নিয়ে শুরু হয়েছে ক্যাম্প। দলের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে খেলা হামজা দেওয়ান চৌধুরী। তবে খেলবেন না কানাডা প্রবাসী সমিত সোম।

নেপালের বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুতে। অন্যদিকে সমিতদের ম্যাচ রয়েছে ৬ ও ১৪ সেপ্টেম্বর। যে কারণে কানাডিয়ান লিগে খেলা এই ফুটবলারকে আনছে না বাফুফে। দুই প্রীতি ম্যাচের জন্য এখনও দল চূড়ান্ত করেননি বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।

আলোচনায় ছিল সেপ্টেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচের দলে হামজাকে রাখা নাও হতে পারে। তবে বুধবার বাফুফের দেয়া এক বার্তায় জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি দেয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান।’

সামিত প্রসঙ্গে আমের খান বলেন, ‘সামিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এজন্য তাকে সেপ্টেম্বর উইন্ডোতে প্রাথমিক তালিকায় রাখা হয়নি।’

আপাতত কেবল পাঁচ জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দিয়েছেন। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর ফুটবলাররা বৃহস্পতিবার এবং বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের শুক্রবার যোগ দেয়ার কথা রয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত