আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

হুয়াওয়ের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের চার শিক্ষার্থী

হুয়াওয়ের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের চার শিক্ষার্থী

হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছেন বাংলাদেশের চার শিক্ষার্থী। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাদমিন সুলতানা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মোহসিনা তাজ, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ওয়াসিফা রহমান রাশমি ও মো. সুমিত হাসান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে জানিয়েছে, এ বছর ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ’ পর্বে বিজয়ী আট শিক্ষার্থী থাইল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশ নেন। থাইল্যান্ড পর্বে ২৪টি দলের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের দল ‘টিম ইথার’ তৃতীয় হয়। এরই ধারাবাহিকতায় এই চার শিক্ষার্থী সিঙ্গাপুরে অনুষ্ঠেয় প্রতিযোগিতার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চূড়ান্ত পর্ব টেকফরগুড অ্যাকসেলেরেটর ক্যাম্পে অংশ নেবেন।

এ বিষয়ে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের বোর্ড সদস্য জেসন লিজংশেং জানান, মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধি করতেই সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সিডস ফর দ্য ফিউচার ২০০৮ সালে থাইল্যান্ডে প্রথম চালু হয়। বর্তমানে ১৩৭টি দেশে এ কর্মসূচি পরিচালনা করছে হুয়াওয়ে। তথ্যপ্রযুক্তিবিষয়ক এ প্রতিযোগিতার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে প্রশিক্ষণ দিয়ে থাকে হুয়াওয়ে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আইটি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত