আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সাধ্যের মধ্যেই মিলছে অপো’র ‘এ১৭কে’ এবং অপো ‘এ৭৭’ স্মার্টফোন

সাধ্যের মধ্যেই মিলছে অপো’র ‘এ১৭কে’ এবং অপো ‘এ৭৭’ স্মার্টফোন

গাছের পাতার রঙ পরিবর্তন ও ফুরফুরে হাওয়ার মাধ্যমে শরত্কাল যেমন প্রকৃতিকে রাঙিয়ে দেয়, তেমনি শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন টেকনোলজি কোম্পানি ‘অপো’ এর জনপ্রিয় ‘অপো এ১৭কে’ এবং ‘অপো এ৭৭’ স্মার্টফোনের দাম কমানোর এক দারুণ খবর নিয়ে এ মৌসুম শুরু করছে। ৯ সেপ্টেম্বর থেকে ডিভাইসগুলোর মূল্যহ্রাস শুরু হওয়ার পর, ইউজাররা অত্যাধুনিক প্রযুক্তিকে আরও সহজেই পাচ্ছেন তাদের হাতের নাগালে।

স্টাইলিশ এবং ফিচার-সমৃদ্ধ ‘অপো এ১৭কে’ স্মার্টফোনের আগের দাম ছিল ১৪,৯৯০ টাকা, যা কমিয়ে এখন ১৩,৯৯০ টাকা করা হয়েছে। এছাড়া ৩৩-ওয়াট সুপারভুক চার্জিংয়ের জন্য বিখ্যাত ‘অপো এ৭৭’ এখন ১৯,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে, যার পূর্ব মূল্য ছিল ২০,৯৯০ টাকা। এই শরৎ-এক্সক্লুসিভ মূল্য সংশোধনের কারণে বাংলাদেশি ইউজাররা কোনো রকম আর্থিক চাপ ছাড়াই এই স্মার্টফোনগুলো উপভোগ করতে পারবেন।

‘অপো এ১৭কে’ স্মার্টফোনে এখন আরও আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হয়েছে, যা উদ্ভাবনকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার প্রতি অপো’র প্রতিশ্রুতির উদাহরণ। উন্নত ফিচার এবং অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি  ‘অপো এ১৭কে’ কোনো রকম বিঘ্ন ছাড়াই একটি নিরবচ্ছিন্ন এবং সন্তোষজনক ইউজার এক্সপেরিয়েন্স দিবে। স্টাইলিশ বডির সঙ্গে ডিভাইসটিতে রয়েছে একটি ৫০০০এমএএইচ এর দীর্ঘস্থায়ী ব্যাটারি যা সারাদিনের ব্যাটারির পাওয়ার নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। ফোনটিতে ৪ জিবি পর্যন্ত র‌্যাম বৃদ্ধির সুবিধাসহ হাই- ডিমান্ডিং অ্যাপগুলোও কম ল্যাগসহ নির্বিঘ্নে চালানো যাবে। এর সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার নিরাপদ এবং দ্রুত ডিভাইস অ্যাক্সেস নিশ্চিত করে, এবং এর আইপিএক্স৪ পানি নিরোধক প্রযুক্তি ডিভাইসে পানি ঢুকে তা নষ্ট হওয়ার হাত থেকে সুরক্ষার নিশ্চয়তা দেয়। এক কথায়, ইউজাররা সাশ্রয়ী মূল্যে একটি বিশাল প্যাকেজ পাচ্ছেন।

বেশ হালকা ও নান্দনিক ডিজাইনের   ‘অপো এ৭৭’ যেন ঠিক পকেট-সাইজের একটি শিল্পকর্ম। স্মার্টফোনটির ৩৩-ওয়াট সুপারভুক চার্জিং ক্ষমতার কারণে ইউজাররা চলাফেরার সময় তাদের সুবিধামতো ফোনে চার্জ দিতে পারে। এমনকি কোলাহলপূর্ণ পরিবেশেও স্পিকারের আল্ট্রা-ভলিউম মোড সঙ্গীতে নিমগ্ন হওয়ার আনন্দের অভিজ্ঞতাকে বাড়িয়ে তোলে। গেমিং বা কন্টেন্ট ব্যবহারের সময় ডিভাইসটির ৬.৫৬-ইঞ্চি কালার-রিচ ডিসপ্লে ইউজারদের প্রাণবন্ত অভিজ্ঞতা দিয়ে থাকে। ৫০ মেগা পিক্সেল এআই ডুয়াল ক্যামেরা পরিষ্কার, উচ্চ-মানের ফটোগ্রাফের গ্যারান্টি দেয়, যেখানে বোকেহ ডেপথ ক্যামেরা পোর্ট্রেটগুলিতে একটি প্রফেশনাল টাচ যোগ করে। অপো এ১৭কে এবং অপো এ৭৭ স্মার্টফোন এখন নতুন সামঞ্জস্য করা দামে বাংলাদেশের সকল অনুমোদিত অপো স্টোরগুলিতে পাওয়া যাচ্ছে।

এলএবাংলাটাইমস/এনএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত