আপডেট :

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

সিডনীতে সুজিত মুস্তফার মোহনীয়সন্ধ্যা

সিডনীতে সুজিত মুস্তফার মোহনীয়সন্ধ্যা

সুজিত মুস্তফাগত ২১শে সেপ্টেম্বর শনিবার সিডনিরডুরালে স্পেসেফিক হিলস খ্রিসিয়ান স্কুল অডিটরিয়ামে, মর্মে মর্ম ধ্বনি’ নামে একটি নন্দিত সঙ্গীতসন্ধ্যা উপহার দিয়েছেন সিডনীর দর্শকদের। অনুষ্ঠানটির আয়োজন করেছিলো মর্মে মর্ম ধ্বনি’ নামে একটি নতুন সংগঠন। শুদ্ধ সঙ্গীতপিয়াসী দর্শকশ্রোতা একটি অনবদ্য সন্ধ্যায় মগ্ন ছিলেন তার মোহনীয় সুর লহরীর মূর্ছনায়। শুরুতেই আনিসুর রহমান নান্টু শুভেচ্ছা বক্তব্যে দর্শক শ্রোতাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান। এরপর মঞ্চে আসেন সুজিত মুস্তাফা। তাকে ফুলের তোড়া দিয়ে অভর্থনা জানায় ছোট্টমনি মাহিকা। এরপর মুল অনুষ্ঠানের শুরুতেই ছিলো শিশু কিশোরদের সমবেত নাচ।নাফিসা আসিফ স্বাগতার সাবলীল সঞ্চালনায় প্রথমে মঞ্চে আসেন সিডনীর স্থানীয় সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী মুখার্জি।
এরপর সুজিত মুস্তাফা তার জীবনগল্প থেকে ছোট ছোট গল্পকথা আর স্মৃতিমন্থনে শুরু করেন, মর্মে মর্ম ধ্বনি’।আজি মধুর বাঁশি বাজে, দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী, তোমার কাজল কেশ ছড়ালো বলে, নয়ন ভরা জল গো তোমার, আমি এতো যে তোমায় ভালোবেসেছি সহ ষাটের দশকের নানাজনপ্রিয় গানগুলো গেয়ে শুনিয়েছেন তিনি।তাঁরমোহনীয় নিরেট কণ্ঠে শুধুমাত্র তবলা, হারমোনিয়াম আর কিবোর্ড দিয়েই সিডনির দর্শক হৃদয়ে গেঁথে দিলেন এক অনবদ্য সুরসন্ধ্যা।


বিরতি শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় আরেকটি দলীয় নাচ দিয়ে। নাচ শেষে  গান নিয়ে আসেন সিডনীর স্থানীয় শিল্পী রাহুল হাসান ও অমিয়া মতিন। এরপর শেষঅব্দি দর্শক শ্রোতাদের মোহিত রাখেন সুজিত মুস্তফা। দৃষ্টিনন্দন হল ও শিল্পবোদ্ধা দর্শক নিয়ে সুজিত মুস্তাফার এই সুরসন্ধ্যাটি সিডনীর সংবেদনশীল সঙ্গীত পিয়াসীদের মনে স্মরণীয় হয়ে রইবে অনন্য স্বকীয়তায়।আয়োজনের শেষপর্যায়ে এসেও দর্শকশ্রোতা আরো সময় ধরে শিল্পীর গান শুনতে আকুলতা প্রকাশ করে গেছেন। পূর্ণ দুই ঘন্টায় বহু গান শোনানোর পর স্মিতহাস্যে এই গুণী শিল্পী কিছু গুরুত্ববহ বার্তা রেখে গেলেন সঙ্গীতপ্রেমী সকলের কাছে। প্রথমতঃ ক্লাসিক্যাল গান চর্চাকরা শিল্পীদেরকে যথাযথ প্রচারণা না করারদুঃখ ও অভাববোধের কথা। সেইসাথে ব্যাকরণের স্বার্থে শিল্পীর স্বকীয়তায় সংগীতচর্চাকে সংগীতের দুর্বলতা না ভেবে তা শিল্পীর নিজস্ব শিল্পভাবনায় যুক্ত করা। অনুষ্ঠানে তবলায় ছিলেন অভিজিৎ দান এবং কীবোর্ডে ছিলেন নিলাদ্রী চক্রবর্তী। 
উল্লেখ্য, সুজিত মুস্তাফাবিশিষ্ট শিক্ষাবিদ, গীতিকবি এবং প্রখ্যাত সাংষ্কৃতিক ব্যক্তিত্ব আবু হেনা মোস্তফা কামালের জেষ্ঠ্য পুত্র।প্রখ্যাত নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও অভিনেত্রী মুনমুন আহমেদ তার সহধর্মিনী।সুজিত মোস্তফাআধুনিক, সেমি ক্ল্যাসিক্যাল ও নজরুলের গানকরেছেন ভারত, শ্রীলঙ্কা, জাপান, চায়না, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অন্যান্য বহু দেশে। এছাড়াও সংগীত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে তার অপূর্ব দক্ষতা।সুজিত মুস্তাফা শুধু বাংলাদেশেই নয় উপমহাদেশের অন্যতম একজন গুণী সংগীতশিল্পী।


শেয়ার করুন

পাঠকের মতামত