আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বয়সে নয়, মানসিক চাপেও চুল পাকে

বয়সে নয়, মানসিক চাপেও চুল পাকে



বয়স বাড়ার সাথে সাথে চুল সাদা হয় এ ধারণাকে ভুল প্রমাণিত করেছেন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের একদল গবেষক। মানসিক চাপেও চুল পেকে যেতে পারে বলে জানিয়েছেন তারা।

গবেষকরা কয়েকটি ইঁদুর ব্যবহার করে দেখেন, ইঁদুরের শরীরের যে কোষগুলো তাদের লোমের রং নির্ধারণ করে, গবেষণার সময় সেই কোষগুলো মানসিক চাপ নিতে পারেনি। ফলে লোম পেকে গেছে। কয়েক বছর পরীক্ষা নিরীক্ষার পর গবেষণায় দেখা যায়, কালো রঙের ইঁদুরগুলোর লোম পেকে সাদা হয়ে যাচ্ছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়াসিয়া সো বলেছেন, এর ফলে বলা যায় মানসিক চাপ মাথার চুল ও গায়ের রঙে বদল আনতে পারে। এই চাপ শুধু শরীরের জন্য খারাপ নয়, এর অন্যান্য নানা ক্ষতিকর প্রভাব রয়েছে।

গবেষণার শেষ দিকে দেখা যায়, ইঁদুরের যে কোষগুলো শরীরের রং তৈরি করে, সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। তবে গবেষণার প্রথম স্তর মাত্র পার হওয়া গেছে বলে জানিয়েছেন ইয়াসিয়া। এ ব্যাপারে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে তাঁরা জানিয়েছেন।

তাদের বক্তব্য, সাধারণত ৩০-এর কোঠা থেকে নারী-পুরুষের চুলে পাক ধরা শুরু হয়। কিন্তু বয়স ছাড়া মানসিক চাপও চুল পাকার ক্ষেত্রে অনুঘটকের কাজ করতে পারে। তবে ঠিক কোন ধরনের চাপে চুলের রঙে প্রভাব পড়ে সে ব্যাপারে তারা এখনও কিছু বলেননি।

শেয়ার করুন

পাঠকের মতামত