আপডেট :

        ভয়াবহ ঝড়ের আগে লস এঞ্জেলেসের দাবানলদগ্ধ এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা

        যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৮৪টি কেএফসি রেস্তোরাঁ বন্ধের আশঙ্কা, বিপাকে ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান

        যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফ্রিস

        ১৭ বছর বয়সী শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক, ফ্লোরিডায় ২০ বছর বয়সী শিক্ষিকা গ্রে প্তার

        ট্রাম্পের পছন্দের প্রার্থীকে ঘিরে সিনেটে উত্তেজনা, শুনানি বর্জন ডেমোক্র্যাটদের

        চার জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে হা মলা, ভাঙ চুর ও অগ্নি সং যোগ

        মিরপুরে না শকতার পরিকল্পনায় সীমান্ত থেকে আনা হয় গানপাউডার, বাথরুমে পরীক্ষা

        নড়াইলে বিএনপির মিছিলে হা মলা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে অভিযোগ, নি হত ২

        ক্যালিফোর্নিয়ায় বন্ধ হচ্ছে টিজে ম্যাক্সের দুই স্টোর, চাকরি হারাবেন ১৩৯ কর্মী

        লস এঞ্জেলেস অলিম্পিকের সাংস্কৃতিক আয়োজন নিয়ে অনিশ্চয়তা, অর্থ জোগাড়ে দৌড়ঝাঁপ

        ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের অর্ধেকই তথ্য দেয়নি, কঠোর নজরদারির দাবি

        শি জিনপিংয়ের উপস্থিতিতে করমর্দন ট্রাম্প-পুতিনের, বৃহস্পতিবার বসছেন ঐতিহাসিক বৈঠকে

        একের পর এক অচল হচ্ছে প্রযুক্তি ব্যবস্থা, সাইবার ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

        কলেজে ভর্তিতে স্যাট ফেরানোর বিতর্ক, দুই ভাগে বিভক্ত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা

        মামদানির বিচারক নিয়োগে বিতর্ক, ফিরলেন ‘আসামি ছেড়ে দেওয়ার’ জন্য পরিচিত বিচারক

        পুলিশ সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত, সেই সুযোগে গাড়ি নিয়ে চম্পট চোর

        কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো

        যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার বাজবে জরুরি সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের

        পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার-১, মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড

        বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুর পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি নির্মাণের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৮৪টি কেএফসি রেস্তোরাঁ বন্ধের আশঙ্কা, বিপাকে ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৮৪টি কেএফসি রেস্তোরাঁ বন্ধের আশঙ্কা, বিপাকে ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার অগাস্টায় কেএফসির একটি রেস্তোরাঁ। ছবি: আলামি/রেস্টুরেন্ট ডাইভ

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ড কেএফসির বড় একটি ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান দেউলিয়া সুরক্ষার আবেদন করেছে। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান টেস্টি চিক’ন গত ১৬ নভেম্বর আদালতে চ্যাপ্টার ১১-এর আওতায় আবেদন জমা দেয়। প্রতিষ্ঠানটির অধীনে থাকা ১০টি রাজ্যের ৮৪টি কেএফসি এবং কেএফসি-টাকো বেল যৌথ রেস্তোরাঁর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় পড়েছে।

টেস্টি চিক’নের পরিচালনায় রয়েছে ৭৫টি কেএফসি রেস্তোরাঁ এবং কেএফসি ও টাকো বেলের যৌথ ব্র্যান্ডের আরও ৯টি রেস্তোরাঁ। ফ্লোরিডা, টেনেসি, আরকানসাস, মিসৌরি, মিসিসিপি, আলাবামা, ভার্জিনিয়া, কেনটাকি, ইলিনয় ও ইন্ডিয়ানা—এই ১০টি রাজ্যে প্রতিষ্ঠানটির ব্যবসা রয়েছে।

চ্যাপ্টার ১১-এর আওতায় দেউলিয়া সুরক্ষার আবেদন করলে কোনো প্রতিষ্ঠান আদালতের তত্ত্বাবধানে ব্যবসা চালু রেখেই ঋণ পুনর্গঠন ও আর্থিক সংকট কাটিয়ে ওঠার সুযোগ পায়। তবে টেস্টি চিক’নের ক্ষেত্রে রেস্তোরাঁগুলো বিক্রির উদ্যোগও নেওয়া হচ্ছে। আদালতের অনুমোদন নিয়ে পুরো ব্যবসা একসঙ্গে অথবা বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে আলাদাভাবে বিক্রির পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

আদালতে জমা দেওয়া নথিতে টেস্টি চিক’ন জানিয়েছে, ২০২৩ সাল থেকে তাদের রেস্তোরাঁগুলোর মুনাফা কমতে শুরু করে। গত তিন অর্থবছরে বিক্রি ধারাবাহিকভাবে কমেছে। ২০২৪ সালে বিক্রি কমে ১১ দশমিক ৪ শতাংশ, ২০২৫ সালে ১ দশমিক ৪ শতাংশ এবং ২০২৬ সালে এখন পর্যন্ত আরও ২ দশমিক ৮ শতাংশ। সব মিলিয়ে তিন বছরে বিক্রি কমেছে প্রায় ১৫ দশমিক ৬ শতাংশ।

একই সময়ে খাবারের উপকরণ, শ্রমিকের মজুরি, ভাড়া ও অন্যান্য পরিচালন ব্যয় বেড়েছে। ফলে রেস্তোরাঁগুলোর মুনাফার হার ২০২৩ অর্থবছরের ১১ দশমিক ৮ শতাংশ থেকে কমে ২০২৬ সালে ৪ শতাংশে নেমে এসেছে।

এ ছাড়া প্রায় ৩৭টি রেস্তোরাঁয় ২০২৯ সালের মধ্যে বড় ধরনের সংস্কার ও আধুনিকায়ন করার বাধ্যবাধকতা রয়েছে। এসব কাজের ব্যয়ও প্রতিষ্ঠানটির আর্থিক চাপ বাড়িয়েছে।

টেস্টি চিক’ন ২০২৫ সালের মাঝামাঝি থেকে কেএফসি ও টাকো বেলের মূল প্রতিষ্ঠান ইয়াম ব্র্যান্ডসকে রয়্যালটি বা ফ্র্যাঞ্চাইজি ফি পরিশোধ পিছিয়ে দিতে শুরু করে। একই বছরের নভেম্বর থেকে নিয়মিত অর্থ পরিশোধ প্রায় বন্ধ হয়ে যায়।

ইয়াম ব্র্যান্ডসের পক্ষ থেকে ২০২৫ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটিকে চুক্তি লঙ্ঘনের নোটিশ দেওয়া হয়। এরপর গত ১৫ সেপ্টেম্বর ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিলের অভিপ্রায় জানিয়ে নোটিশ পাঠানো হয়। ইয়াম ব্র্যান্ডসের দাবি, রয়্যালটি, বিজ্ঞাপন খরচ ও অন্যান্য ফি বাবদ টেস্টি চিক’নের কাছে প্রায় ১৫ দশমিক ৭ মিলিয়ন ডলার পাওনা রয়েছে।

এদিকে আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, টেস্টি চিক’নের ঋণের পরিমাণ প্রায় ৭৩ মিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটি ব্যবসা সচল রাখতে বিদ্যমান ঋণদাতা মিডক্যাপ ফাইন্যানশিয়াল ট্রাস্টের কাছ থেকে সর্বোচ্চ ২০ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার অনুমতিও চেয়েছে।

আদালতে জমা দেওয়া আবেদনে ৭২টি রেস্তোরাঁর ইজারা চুক্তি থেকে বেরিয়ে আসার অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি। এসব রেস্তোরাঁর কিছু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, অন্যগুলো বন্ধের প্রক্রিয়ায় রয়েছে। তবে এর অর্থ এই নয় যে ৮৪টি রেস্তোরাঁই নিশ্চিতভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আদালতের তত্ত্বাবধানে বিক্রি বা নতুন মালিকের কাছে হস্তান্তরের মাধ্যমে কিছু রেস্তোরাঁ চালু থাকতে পারে।

টেস্টি চিক’নের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস এম স্কট জানিয়েছেন, ব্যবসার মূল্য ধরে রাখা এবং আদালতের তত্ত্বাবধানে সম্পদ বিক্রির সুযোগ তৈরি করতেই দেউলিয়া সুরক্ষার আবেদন করা হয়েছে। প্রতিষ্ঠানটি এককভাবে পুনর্গঠনের বিকল্প পথও বিবেচনা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রে কেএফসির ব্যবসাও সাম্প্রতিক সময়ে চাপের মুখে রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশজুড়ে ব্র্যান্ডটির ৩১২টি রেস্তোরাঁ বন্ধ হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত