আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় বন্ধ হচ্ছে টিজে ম্যাক্সের দুই স্টোর, চাকরি হারাবেন ১৩৯ কর্মী

        লস এঞ্জেলেস অলিম্পিকের সাংস্কৃতিক আয়োজন নিয়ে অনিশ্চয়তা, অর্থ জোগাড়ে দৌড়ঝাঁপ

        ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের অর্ধেকই তথ্য দেয়নি, কঠোর নজরদারির দাবি

        শি জিনপিংয়ের উপস্থিতিতে করমর্দন ট্রাম্প-পুতিনের, বৃহস্পতিবার বসছেন ঐতিহাসিক বৈঠকে

        একের পর এক অচল হচ্ছে প্রযুক্তি ব্যবস্থা, সাইবার ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

        কলেজে ভর্তিতে স্যাট ফেরানোর বিতর্ক, দুই ভাগে বিভক্ত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা

        মামদানির বিচারক নিয়োগে বিতর্ক, ফিরলেন ‘আসামি ছেড়ে দেওয়ার’ জন্য পরিচিত বিচারক

        পুলিশ সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত, সেই সুযোগে গাড়ি নিয়ে চম্পট চোর

        কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো

        যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার বাজবে জরুরি সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের

        পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার-১, মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড

        বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুর পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি নির্মাণের পরিকল্পনা

        একসঙ্গে বৃষ্টি, বন্যা ও তুষারপাতের আশঙ্কা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্যোগের পূর্বাভাস

        চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার ল্যান্ডফিলে গ্যাস বিস্ফোরণ, ক্ষতিগ্রস্তদের হোটেল ও এয়ার পিউরিফায়ার দেবে কর্তৃপক্ষ

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

ক্যালিফোর্নিয়ায় বন্ধ হচ্ছে টিজে ম্যাক্সের দুই স্টোর, চাকরি হারাবেন ১৩৯ কর্মী

ক্যালিফোর্নিয়ায় বন্ধ হচ্ছে টিজে ম্যাক্সের দুই স্টোর, চাকরি হারাবেন ১৩৯ কর্মী

টিজে ম্যাক্সের একটি স্টোরে পণ্য সাজাচ্ছেন কর্মী। ছবি: চার্লি রিডেল/এপি

ক্যালিফোর্নিয়ায় নিজেদের দুটি স্টোর স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা করেছে জনপ্রিয় ডিসকাউন্ট খুচরা বিক্রেতা টিজে ম্যাক্স। আগামী ৯ জানুয়ারি ২০২৭ সালের মধ্যে লস এঞ্জেলেসের তারজানা এবং সান মাতেও শহরের শাখা দুটি বন্ধ হওয়ার কথা রয়েছে। এ সিদ্ধান্তের ফলে মোট ১৩৯ কর্মী চাকরি হারাবেন।

কোম্পানির পক্ষ থেকে স্টোর বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার কর্মী সমন্বয় ও পুনঃপ্রশিক্ষণসংক্রান্ত আইনের আওতায় ১০ নভেম্বর জমা দেওয়া নোটিশেও কর্মী ছাঁটাইয়ের তথ্য উল্লেখ করা হয়েছে।

বন্ধ হতে যাওয়া তারজানার স্টোরটি ভিলেজ ওয়াক শপিং সেন্টারে, ১৮৭০০ ভেনচুরা বুলেভার্ডে অবস্থিত। দুই তলাবিশিষ্ট এই দোকানে নারী ও পুরুষের পোশাক, হ্যান্ডব্যাগ, বিভিন্ন অনুষঙ্গ এবং ঘর সাজানোর সামগ্রী বিক্রি করা হয়। স্টোরটি বন্ধ হলে সেখানে কর্মরত ৭৭ জন চাকরি হারাবেন। সান ফার্নান্দো ভ্যালিতে টিজে ম্যাক্সের চারটি শাখার মধ্যে এটি একটি।

অন্য শাখাটি সান মাতেও শহরের ১৮৫০ সাউথ গ্র্যান্ট স্ট্রিটে। সেটি বন্ধ হলে ৬২ জন কর্মী চাকরি হারাবেন।

কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন, বড় রিয়েল এস্টেট পোর্টফোলিও পরিচালনার অংশ হিসেবেই নিয়মিত স্টোর খোলা, বন্ধ করা ও স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এই দুটি শাখা বন্ধের সিদ্ধান্ত কোম্পানির সামগ্রিক ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনায় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় না বলেও জানান তিনি।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কর্মীদের কাছাকাছি অন্য টিজে ম্যাক্স স্টোরে কাজের সুযোগ খুঁজে পেতে সহায়তা করার চেষ্টা করা হবে।

তারজানার ভিলেজ ওয়াক শপিং সেন্টারে দীর্ঘদিনের ভাড়াটে প্রতিষ্ঠান ছিল টিজে ম্যাক্স। ২০১৮ সালে ইলিনয়ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান পাইন ট্রি শপিং সেন্টারটির ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার সময় সেখানে টিজে ম্যাক্সের পাশাপাশি হোল ফুডস ও চিপোটলও ছিল। ২০২২ সালে ১২ বছর ব্যবসার পর হোল ফুডসের শাখাটি বন্ধ হয়ে যায়। পরে সেখানে ট্রেডার জো’স ও নর্ডস্ট্রম র‍্যাক জায়গা করে নেয়।

চলতি বছর যুক্তরাষ্ট্রের অন্য এলাকাতেও টিজে ম্যাক্সের কয়েকটি শাখা বন্ধ হয়েছে। জানুয়ারিতে বোস্টনের নিউবেরি স্ট্রিটের দোকান বন্ধ করে ১১৭ কর্মীকে ছাঁটাই করা হয়। মেরিল্যান্ডেও দুটি শাখা বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া গত বছর হলিউড বুলেভার্ডে মার্শালসের একটি স্টোর বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল, যার প্রভাব পড়ে ৬২ কর্মীর ওপর।

তবে কয়েকটি শাখা বন্ধ হলেও কোম্পানির সামগ্রিক ব্যবসা সম্প্রসারণ অব্যাহত রয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে ১১টি নতুন স্টোরের নিট সংযোজন করেছে টিজে ম্যাক্সের মূল প্রতিষ্ঠান টিজেএক্স কোম্পানিজ। দেশটিতে তাদের টিজে ম্যাক্স স্টোরের সংখ্যা ১ হাজার ৩৫০টির বেশি।

টিজেএক্সের দ্বিতীয় প্রান্তিকের নিট বিক্রি দাঁড়ায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি। তবে টিজে ম্যাক্স, মার্শালস ও সিয়েরা নিয়ে গঠিত মারম্যাক্স বিভাগের তুলনামূলক বিক্রি বেড়েছে মাত্র ১ শতাংশ।

কোম্পানিটি ২০২৮ সাল থেকে বার্ষিক স্টোর সম্প্রসারণের হার ৪ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করছে। বিশ্বজুড়ে তাদের স্টোরের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রাও বাড়িয়ে ৭ হাজার ৫০০ করা হয়েছে। ফলে ক্যালিফোর্নিয়ার দুটি শাখা বন্ধের সিদ্ধান্তকে কোম্পানির দেশজুড়ে ব্যবসা গুটিয়ে নেওয়ার পদক্ষেপ হিসেবে দেখছে না প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

পাঠকের মতামত