আপডেট :

        কলেজে ভর্তিতে স্যাট ফেরানোর বিতর্ক, দুই ভাগে বিভক্ত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা

        মামদানির বিচারক নিয়োগে বিতর্ক, ফিরলেন ‘আসামি ছেড়ে দেওয়ার’ জন্য পরিচিত বিচারক

        পুলিশ সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত, সেই সুযোগে গাড়ি নিয়ে চম্পট চোর

        কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো

        যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার বাজবে জরুরি সতর্কবার্তা, আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রশাসনের

        পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছাচ্ছে ভয়েজার-১, মহাকাশ গবেষণায় নতুন রেকর্ড

        বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুর পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও পাঁচটি নির্মাণের পরিকল্পনা

        একসঙ্গে বৃষ্টি, বন্যা ও তুষারপাতের আশঙ্কা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্যোগের পূর্বাভাস

        চার বছরের শিশুদের গোপনে ঘুমের ওষুধ খাওয়ানোর অভিযোগ ক্যালিফোর্নিয়ার প্রি-স্কুলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার ল্যান্ডফিলে গ্যাস বিস্ফোরণ, ক্ষতিগ্রস্তদের হোটেল ও এয়ার পিউরিফায়ার দেবে কর্তৃপক্ষ

        ক্যালিফোর্নিয়ার গবেষকদের অনুদান বন্ধে ট্রাম্পের চেষ্টা আটকে দিল সুপ্রিম কোর্ট

        ওজন কমাতে জিএলপি-১ ওষুধ নিয়েও বড় ভুল করছেন অনেকে, বলছে নতুন গবেষণা

        শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানো ও নগ্ন ছবি আদান-প্রদান, দোষ স্বীকার শিক্ষিকার

        ম্যানহাটনের সাবওয়েতে সংঘর্ষ, ট্রানজিট কর্মীর কানের একাংশ কামড়ে ছিঁড়ে নিলেন যাত্রী

        দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

        চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার

        চিকিৎসার খরচ চালাতে না পেরে ৮২ বছরের মাকে হ ত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

        ক্যালিফোর্নিয়ার চিকিৎসা শিক্ষায় পক্ষপাতবিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক রাখল সুপ্রিম কোর্ট

        ভবনধসের পর নিখোঁজ বিড়াল উদ্ধার, শিশুর কান্নাভেজা আবেদনে মিলল সাড়া

        ইউক্রেনকে ১ হাজার ৩০০ হাসপাতালের শয্যা ও জরুরি চিকিৎসাসামগ্রী দিচ্ছে ক্যালিফোর্নিয়া

মামদানির বিচারক নিয়োগে বিতর্ক, ফিরলেন ‘আসামি ছেড়ে দেওয়ার’ জন্য পরিচিত বিচারক

মামদানির বিচারক নিয়োগে বিতর্ক, ফিরলেন ‘আসামি ছেড়ে দেওয়ার’ জন্য পরিচিত বিচারক

বিচারক নিয়োগ নিয়ে বিতর্কে নিউইয়র্কের মেয়র। ছবি: নিউইয়র্ক পোস্ট

নিউইয়র্ক সিটির আদালতে ১০ জন নতুন বিচারক নিয়োগ দিয়েছেন মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে দায়িত্বে থাকা ছয়জন বিচারকের মেয়াদও পুনরায় অনুমোদন করেছেন তিনি। নতুন নিয়োগ পাওয়া বিচারকদের অধিকাংশেরই অতীতে পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তবে পুনর্নিয়োগ পাওয়া এক বিচারককে আসামিদের জামিন দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত নমনীয়তার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ‘জাজ লেট-এম-গো’ নামে ডাকেন। এ নিয়োগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

পুনর্নিয়োগ পাওয়া ওই বিচারক হলেন ম্যানহাটনের ক্রিমিনাল কোর্টের বিচারক ভ্যালেন্টিনা মোরালেস। তিনি একসময় হারলেমে পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেছেন। ২০২১ সালে তৎকালীন মেয়র বিল ডি ব্লাজিও তাঁকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাঁর আদালতে সহিংস অপরাধে অভিযুক্ত ১০১ জনের মধ্যে ৮৩ জনকে জামিন ছাড়াই মুক্তি দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে এরিক টেলর নামে এক ব্যক্তিও ছিলেন, যিনি এর আগে দুটি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং প্রায় দুই ডজন ছোটখাটো অপরাধের অভিযোগের মুখোমুখি হয়েছিলেন।

২০২২ সালে ব্রঙ্কসের বিচারক থাকাকালে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত একটি মামলায় ফ্র্যাঙ্কি সেন্টেনো নামে এক সাবেক দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ইলেকট্রনিক নজরদারির শর্তে মুক্তি দিয়েছিলেন মোরালেস। ওই ঘটনায় প্রসিকিউটররা ১ লাখ ডলার নগদ জামিন অথবা ৩ লাখ ডলারের বন্ড চেয়েছিলেন। পরে সেন্টেনো দেশ ছেড়ে পালিয়ে যান। তাঁকে আবার গ্রেপ্তার করতে হয়।

এ ছাড়া ২০২৩ সালে ভাঙা বিয়ারের বোতল দিয়ে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে আঘাত করার অভিযোগে অভিযুক্ত ভেনেজুয়েলার অভিবাসী ওয়াল্টার আলমাচি লিয়ালকেও জামিন ছাড়াই মুক্তি দিয়েছিলেন তিনি। গত বছর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে গোলাগুলির ঘটনায় অভিযুক্ত ১৮ বছর বয়সী কালিফা কুয়াত্তারাকেও ইলেকট্রনিক নজরদারির শর্তে মুক্তি দেওয়া হয়েছিল।

তবে মোরালেস একমাত্র বিতর্কিত বিচারক নন, যাঁকে পুনরায় দায়িত্ব দিয়েছেন মামদানি। কুইন্স ক্রিমিনাল কোর্টের বিচারক জেনিফার সেইন্ট-প্রেক্সও রয়েছেন এই তালিকায়। সাবেক এই লিগ্যাল এইড আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ, গত আগস্টে প্রায় ১৫০টি গ্রেপ্তারের রেকর্ড থাকা শাওন সেথকে জামিন ছাড়া আটক রাখার জন্য প্রসিকিউটররা আবেদন করলেও তিনি তা নাকচ করেন। পরিবর্তে ১০ হাজার ডলারের বন্ড নির্ধারণ করেন।

পুনর্নিয়োগ পাওয়া অন্য বিচারকদের মধ্যে রয়েছেন কুইন্স সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত বিচারক টনি সিমিনো, ক্রিমিনাল কোর্টের ডেপুটি চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ জজ তামিকো আমাকার, ব্রঙ্কস ক্রিমিনাল কোর্টের বিচারক জোসেফ সোরেন্তিনো এবং ব্রঙ্কস ফ্যামিলি কোর্টের বিচারক হুয়ানিতা উইং।

মামদানির কার্যালয় জানিয়েছে, নিয়োগের আগে মেয়রের জুডিশিয়ারি-বিষয়ক উপদেষ্টা কমিটি প্রার্থীদের যাচাই করেছে। এরপর মঙ্গলবার তাঁদের বিষয়ে প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিয়োগের বিষয়ে মামদানি বলেন, আদালতের দায়িত্বে থাকা ব্যক্তিদের ন্যায়বিচার, সততা ও জবাবদিহির সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। তাঁদের সিদ্ধান্ত নিউইয়র্কবাসীর জীবনের গতিপথ বদলে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মেয়রের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ক্রিমিনাল ও ফ্যামিলি কোর্টে নতুন নিয়োগ পাওয়া ১০ জনের মধ্যে অন্তত ছয়জন বর্তমানে অথবা অতীতে পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেছেন।

নতুন নিয়োগ পাওয়া ক্রিমিনাল কোর্টের বিচারকদের মধ্যে রয়েছেন সাবেক লিগ্যাল এইড আইনজীবী অ্যালেক্সিস ফ্লায়ার ও মলি গ্যালিভান। এ ছাড়া হারলেমের নেবারহুড ডিফেন্ডার সার্ভিসেসের সাবেক সুপারভাইজিং অ্যাটর্নি উইলিয়াম কেন্ডালও রয়েছেন তালিকায়।

অন্যদিকে হানা কিম ও মেলিসা মেডিলিয়েন আগে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন।

ফ্যামিলি কোর্টে মামদানির পাঁচজন মনোনীত ব্যক্তির মধ্যে মেরি চেং ও বেথ ক্রাউজের লিগ্যাল এইডে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ব্রুকলিন ডিফেন্ডার সার্ভিসেসের সিনিয়র অ্যাটর্নি ব্রায়ান হলব্রুকও রয়েছেন তাঁদের মধ্যে।

নিয়োগ পাওয়া বাকি দুজন হলেন চিলড্রেনস ল সেন্টারের উপপরিচালক ডিনা টিটজেন এবং কুইন্সের সাবেক কোর্ট অ্যাটর্নি রেফারি ড্যানিয়েল রদ্রিগেজ।

বিচারকদের নিয়োগ নিয়ে বিতর্কের মূল বিষয় হয়ে উঠেছে তাঁদের অতীত পেশাগত অভিজ্ঞতা, জামিন দেওয়ার সিদ্ধান্ত এবং অপরাধীদের প্রতি বিচারিক নমনীয়তার অভিযোগ। মামদানির পক্ষ থেকে অবশ্য ন্যায়বিচার, সততা ও জবাবদিহিকে নিয়োগের প্রধান মানদণ্ড হিসেবে তুলে ধরা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত