কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো
কুয়েতে ৬ মার্কিন সেনার মৃ ত্যু, নিরাপত্তার ঘাটতি নিয়ে পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযো
সামরিক মর্যাদায় শেষ বিদায়ের আয়োজন / ছবি: মার্কিন সামরিক বাহিনী (ফাইল)
ইরানের ড্রোন হামলার আশঙ্কা সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা গুরুত্ব দেয়নি পেন্টাগন। শেষ পর্যন্ত কুয়েতে মার্কিন সেনাদের একটি অবস্থানস্থলে ড্রোন হামলায় প্রাণ হারান ছয় সেনা। হামলায় আ হ ত হয়ে বেঁচে যাওয়া এক সেনা কর্মকর্তা এখন ঊর্ধ্বতন সামরিক নেতৃত্বের বিরুদ্ধে নিরাপত্তায় অবহেলার অভিযোগ তুলেছেন।
গত শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের সশস্ত্র বাহিনী–বিষয়ক কমিটির কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন সেনাবাহিনীর মেজর স্টিফেন র্যামসবটম।
অভিযোগে তিনি বলেন, কুয়েতের পোর্ট শুয়াইবায় মার্কিন সেনাদের অবস্থানস্থলটি ইরানের ড্রোন হামলা মোকাবিলার জন্য যথেষ্ট সুরক্ষিত ছিল না। এ বিষয়ে আগে থেকেই উদ্বেগ জানানো হলেও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তা আমলে নেননি।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে র্যামসবটম বলেন, এই হামলা ছিল সেনাবাহিনী এবং এর নেতৃত্বের কৌশলগত ব্যর্থতা। নিজেরও এই ব্যর্থতার দায় রয়েছে বলে স্বীকার করেন তিনি।
র্যামসবটমের ভাষ্য অনুযায়ী, পোর্ট শুয়াইবা সেনা অবস্থানস্থলে কোনো চিকিৎসক কিংবা স্থায়ী চিকিৎসাকেন্দ্র ছিল না। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সেখানে ছিল মাত্র একটি অ্যাম্বুলেন্স।
তার দাবি, স্থাপনাটি গাড়িবোমা হামলা ঠেকানোর উপযোগী করে তৈরি করা হলেও আকাশপথে ড্রোন হামলা প্রতিরোধের কার্যকর কোনো ব্যবস্থা ছিল না।
নিরাপত্তার এসব সীমাবদ্ধতা নিয়ে একাধিক বৈঠকে উদ্বেগ জানিয়েছিলেন বলে জানান র্যামসবটম। বিষয়টি তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) লজিস্টিকস বিভাগের দায়িত্বে থাকা মেজর জেনারেল জন হিনসনকেও অবহিত করেছিলেন।
কিন্তু তাকে আশ্বস্ত করে বলা হয়েছিল, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
গত ১ মার্চ পোর্ট শুয়াইবায় ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নি হত হন। তাঁরা হলেন ক্যাপ্টেন কোডি খর্ক (৩৫), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া টিটজেন্স (৪২), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল আমোর (৩৯), সার্জেন্ট ডেকলান কোডি (২০), মেজর জেফরি ও'ব্রায়েন (৪৫) এবং চিফ ওয়ারেন্ট অফিসার থ্রি রবার্ট মারজান (৫৪)। ওই হামলায় মেজর র্যামসবটমও আ হ ত হন।
হামলার পরদিনই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, সেনাদের অবস্থানস্থলটি যথাযথ নিরাপত্তার আওতায় ছিল। তবে র্যামসবটমের অভিযোগ, সেখানে ড্রোন প্রতিরোধের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থাই রাখা হয়নি।
এ ঘটনায় জবাবদিহি চেয়ে গত ১৫ নভেম্বর প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে চিঠি দিয়েছেন মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল।
চিঠিতে তিনি বলেন, নি হত সেনাদের পরিবার এবং হামলায় আ হ ত ব্যক্তিদের ঘটনার স্বচ্ছ তদন্ত ও দায়বদ্ধতা পাওয়ার অধিকার রয়েছে। হামলার আগে নিরাপত্তা নিয়ে যেসব উদ্বেগ জানানো হয়েছিল, সেগুলো কীভাবে বিবেচনা করা হয়েছিল, সে বিষয়েও ব্যাখ্যা প্রয়োজন।
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন