আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

হন্ডুরাসে ব্যক্তিগত বিমান বিধ্বস্তে নিহত পাঁচ

হন্ডুরাসে ব্যক্তিগত বিমান বিধ্বস্তে নিহত পাঁচ

হন্ডুরাসে ব্যক্তিগত একটি বিমান বিধ্বস্তে চার পর্যটক এবং পাইলট নিহত হয়েছেন। বিমানটি সাগরে বিধ্বস্ত হয়। নিহত পর্যটকরা কোন দেশের এ সম্পর্কে দেশটির বিভিন্ন কর্মকর্তা ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, হন্ডুরাসের রোয়াতান দ্বীপ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। রোয়াতান আটলান্টিক মহাসাগরের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।

নিহতদের সম্পর্কে হন্ডুরাসের আর্মড ফোর্সেসের মুখপাত্র হোসে ডমিঙ্গো মেজা বলেন, নিহত চারজন পর্যটক যুক্তরাষ্ট্রের। কিন্তু পাইলটের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে দেশটির জরুরি সেবা জানায়, নিহত চার পর্যটক কানাডার হলেও পাইলটকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
স্থানীয় কর্তৃপক্ষ অবশ্য বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনও কারণ জানায়নি। তবে তারা জানিয়েছে, এটা রোয়াতান থেকে ৪৯ মাইল দূরে ত্রুজিলোতে যাচ্ছিল। ত্রুজিলোও একটি পর্যটন কেন্দ্র যেখানে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপ থেকে প্রচুর পর্যটক যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত