আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আফগানিস্তানে প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে হামলা, নিহত ২৪

আফগানিস্তানে প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে হামলা, নিহত ২৪

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির এক নির্বাচনী সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে আফগান এই প্রেসিডেন্ট অক্ষত রয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালের দিকে রাজধানী কাবুলের উত্তরাঞ্চলের পারওয়ান প্রদেশের চারিকরে নির্বাচনী সমাবেশে গনি ভাষণ দেয়ার সময় এই হামলা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

প্রাদেশিক হাসপাতালের প্রধান কর্মকর্তা আব্দুল কাশিম সানজিন বলেন, হতাহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, পারওয়ানে প্রেসিডেন্টের সমাবেশে বোমা বিস্ফোরণে ২৪ জন নিহত ও আরো ৩১ জন আহত হয়েছেন। তবে প্রেসিডেন্ট গনি অক্ষত ও নিরাপদ রয়েছেন।

আব্দুল কাশিম বলেন, হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছেছে। বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

দেশটির প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার কমিটির মুখপাত্র হামেদ আজিজ বার্তা সংস্থা এপিকে বলেছেন, বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট গনি সমাবেশে উপস্থিত ছিলেন। তবে তিনি অক্ষত এবং নিরাপদে আছেন।

চলতি মাসের শেষের দিকে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। এই নির্বাচনের সময় ঘোষণার পর থেকে দেশটির বিভিন্ন প্রান্তে হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত