আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ড্রিমারসদের নাগরিত্বের পথ খুলে দিলেন ট্রাম্প

ড্রিমারসদের নাগরিত্বের পথ খুলে দিলেন ট্রাম্প

এলএ বাংলা টাইমস


ছোটবেলা মা–বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়া তরুণ-তরুণীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার একটি সংবাদ মাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এসব অভিবাসীর নাগরিকত্ব দেওয়ার পথ খুলে দিতে তিনি শিগগিরই একটি নির্দেশে সই করতে যাচ্ছেন।

অবৈধভাবে অনেকে যুক্তরাষ্ট্রে যান। সঙ্গে থাকে তাঁদের শিশু সন্তানেরাও। ছোটবেলায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এসব অভিবাসীকে ‘ড্রিমার্স’ বলা হয়। ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এই রকম অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে তাঁদের কাজ ও থাকার সুযোগ নিশ্চিত করতে ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস’ (ডিএসিএ) নামের একটি প্রকল্প গ্রহণ করেন। এর আওতায় প্রায় সাড়ে ছয় লাখ তরুণ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে থাকার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়।

অভিবাসীদের নীতিতে প্রথম থেকেই কঠোর ওবামার উত্তরসূরি ট্রাম্প। তাই ক্ষমতায় আসার পর থেকেই ডিএসিএ প্রকল্পটি বাতিলের চেষ্টা করছেন ট্রাম্প। ২০১৭ সালে তাঁর প্রশাসন প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নেয়। দেশটির নিম্ন আদালত ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে অনেক আগেই ‘বেআইনি’ বলে রায় দেন। গত মাসে ওই রায় বহাল রাখেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারকেরাও। মা–বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়া শিশুদের ড্রিমার্স বলা হয়। তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প।

ড্রিমার্স প্রশ্ন একেবারে কোণঠাসা হয়ে পড়া প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার স্প্যানিশ ভাষার টিভি চ্যানেল টেলেমুন্ডকে দেওয়া সাক্ষাৎকারে ড্রিমার্সদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শুরুর কথা জানান। তিনি বলেন, আমি একটি বড় ধরনের নির্বাহী আদেশ দিতে যাচ্ছি। ডিএসিএকে আমি সেটার একটি অংশ করতে যাচ্ছি। আমরা নাগরিকত্ব দেওয়ার পথ প্রস্তুত করতে যাচ্ছি। এদিকে যুক্তরাষ্ট্রে শতভাগ অনলাইন ক্লাসে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর যে নীতিমালা গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন, তার সমালোচনা করেছেন ১২টি খ্রিষ্টান সংগঠনের নেতারা। তারা বলেন, বিদেশি শিক্ষার্থীরা আমাদের দেশের জন্য যে অবদান রাখছেন, এই নীতিমালা তা ক্ষতি করবে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ 

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর