আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ক্যালিফোর্নিয়ায় করোনা সংক্রমণ হ্রাসেও উদ্বেগ কমছে না

ক্যালিফোর্নিয়ায় করোনা সংক্রমণ হ্রাসেও উদ্বেগ কমছে না

এলএ বাংলা টাইমস



ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস সংক্রমণ ও হাসপাতালে ভর্তির হার হ্রাস পেয়েছে। কিন্তু গভর্নর গেভিন নিউসাম বেশ কিছু কাউন্টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্বিতীয় মাত্রার ঝুঁকির কথা বলছেন। গভর্নর বলেন, ‘আমরা পরিমিত হ্রাস দেখতে পেয়েছি কিন্তু আমরা এর বাহিরে না।’

সোমবার করোনাভাইরাস নিয়ে ব্রিফিংয়ে গভর্নর বেশ কিছু ‘ভালো সংবাদ’ প্রদান করেন। সমগ্র স্টেট জুড়ে সাত দিনে ২১ শতাংশ করোনা সংক্রমণ হ্রাস পেয়েছে। পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেলেও আক্রান্তের সংখ্যা কমেছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার হ্রাস পেয়েছে ১০ শতাংশ। আইসিইউ এর ব্যবহার কমেছে ৫ শতাংশ।  

কিন্তু সোমবার মারা গেছেন ৩২ জন। যা দৈনিক গড় থেকে কম। সেন্ট্রাল ভ্যালিতে এক তরুণের মৃত্যুর কথা উল্লেখ করে গভর্নর বলেন, ‘এটা কতো মারাত্মক ও যে কেউ আক্রান্ত হতে পারে।’ গভর্নর বলেন, এটা মাত্র কয়েক দিনের তথ্য। তিনি আশা প্রকাশ করেন এটা স্থায়ী হবে এবং করোনা সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও মৃত্যু হ্রাস পাবে। তিনি বলেন, ‘এই ভাইরাস কোথাও চলে যায়নি। এটা কোনো ছুটিতে যায়নি। যতদিন কোনো ভ্যাক্সিন না আসবে তত দিন একে নিয়ে থাকতে হবে।’ 

সাউথার্ন ক্যালিফোর্নিয়ায় হাসপাতালে ভর্তির হার হ্রাস পেলেও সেন্ট্রাল ভ্যালি নিয়ে এখনও উদ্বেগ রয়েছে। ওই সকল কাউন্টিতে এখনও আক্রান্ত, হাসপাতালে ভর্তি, আইসিইউর ব্যবহার অধিক। এছাড়া কালারড মানুষ ও এসানশিয়াল শ্রমিকরা ভাইরাসে অধিক আক্রান্ত হচ্ছে।  

এলএ বাংলা টাইমস/এসআর 

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর