আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

সৌদি আরবে ৫ সপ্তাহে আড়াই লক্ষাধিক প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে ৫ সপ্তাহে আড়াই লক্ষাধিক প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে পাঁচ সপ্তাহে আড়াই লক্ষাধিক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫৪ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি গেজেট জানিয়েছে, গত ১৫ নভেম্বর থেকে সমন্বিত ওই অভিযান শুরু হয়। ফেরত পাঠানোর অপেক্ষায় রাখা হয়েছে আরো ৪১ হাজার প্রবাসীকে।

সৌদি প্রেস এজেন্সি শুক্রবার জানিয়েছে, অভিযানে ২১ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৯৯৭ জনকে গ্রেপ্তার করা হয় বাসিন্দাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে। এ ছাড়া ৮৩ হাজার ১৫১ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে এবং সীমান্তসংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে আরো ৩২ হাজার ৯৩৮ জনকে গ্রেপ্তার করা হয়।

সৌদি প্রেস আরো জানিয়েছে, এ পর্যন্ত ৫৪ হাজার ৯২ জনকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ৪১ হাজার ৩২৬ জনকে দেশে ফেরত পাঠানো হবে। বর্তমানে বিমানের টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা।

এ ছাড়া ৩ হাজার ১৫৬ জন সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার হন। এদের মধ্যে ৭৬ শতাংশ ইয়েমেনের নাগরিক।

৫৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে আইন লঙ্ঘনকারীদের যানবাহন সুবিধা ও আশ্রয় দেওয়ার অভিযোগে। আইন লঙ্ঘনকারী ৩৬ হাজার ৯৪২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ৩৭ হাজার ২৩০ জনের বিষয়টি নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ট্রাভেল ডক্যুমেন্ট ইস্যুর জন্য।


এলএবাংলাটাইমস/এমই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর