আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

মাস্ক নিয়ে লঙ্কাকাণ্ড ম্যানহাটন বিচে

মাস্ক নিয়ে লঙ্কাকাণ্ড ম্যানহাটন বিচে

ছবিঃ এলএ বাংলা টাইমস

মুখে মাস্ক পরতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্রের ম্যানহাটন বিচে লঙ্কাকাণ্ড ঘটে গেছে সম্প্রতি। প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, মাস্ক না পরায় একজনের মুখে কফি ছুঁড়ে মারে এক দম্পতি। 

গণমাধ্যম সূত্রে জানা যায়,  দুই বন্ধু কফিশপে বসে আড্ডা দিচ্ছিলো। তাদের নাম ম্যাট রয় ও হার্নান্দেজ। এ সময় তাদের মুখে মাস্ক ছিলো না। আড্ডাতে তারা মাস্কের গুরুত্বহীনতা নিয়ে কথা বলছিলো। এমন সময় পাশেই বসে থাকা এক দম্পতি তাদের কথা শুনে রেগে যায় ও মাস্ক পরতে বললে অস্বীকৃতি জানায় তারা। 

এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে একজনের মুখে কফি ছুঁড়ে মারা হয়।  পরবর্তীতে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।  এ সময় একজনের নাক থেকে রক্ত বের হয়ে যায় ও অন্য আরেকজনের শার্ট ছিঁড়ে যায়।

ম্যাট রয় ভিডিওবার্তায় বলেন, আমরা দুইজন মাস্ক বিরোধী। আমরা কফি খাচ্ছিলাম ও এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। এ সময় পাশ থেকে এক দম্পতি আমাদের কথা শুনে ও রেগে যায়। আমাদের মাস্ক পরতে বললে অস্বীকৃতি জানালে একজন কফি ছুঁড়ে মারে। 

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে সবাইকে বুঝিয়ে বিষয়টির নিষ্পত্তি ঘটায়। 


এলএবাংলাটাইমস/ওএম




শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর