না গরম, না ঠাণ্ডা। নাহিশীতোষ্ণ আবহাওয়ায় আনন্দঘন এক পিকনিক উপভোগ করলো লস এঞ্জেলেস প্রবাসী বিক্রপুরবাসী। গত ৬ নভেম্বর রবিবার বিক্রমপুরবাসীর সামাজিক সংগঠন ‘বিক্রমপুর এসোসিয়েশন, এলএ’-এর উদ্যোগে এক পিকনিকে এই আনন্দ উপভোগ করেন প্রবাসীরা।
স্থানীয় হোয়াইটার নেরোওস পার্কে ফ্রেন্ড স্টাফ নিয়ে আয়োজিত এই পিকনিকে প্রবাসী বিক্রমপুরবাসীসহ অন্যান্য জেলার প্রবাসীরাও অংশ নেন। এতে খেলাধূলা ও মিউজিকসহ নানা বিনোদনমূলক কার্যক্রম আয়োজন করে সংগঠনটি।
ছোটদের মজাদার বিভিন্ন খাবারের পাশাপাশি বড়দের বিভিন্ন ধরেণের খাবার, স্ন্যক্সসহ নানা আয়োজনে মগ্ন ছিলেন আয়োজকরা। লেকের পাড়ের সুশীতল বাতাস, আর সবুজ প্রকৃতিতে খোলা হাওয়ায় প্রাণ ভরে নিশ্বাস নেওয়া আর ক্যামেরার ক্লিক সবার মনে বইয়ে দিয়েছিলো অন্যরকম আবেশ। সবাই ব্যাপক উপভোগ করেন পিকনিকটি।
পিকনিকের শেষ দিকে বাচ্চাদের নিয়ে আয়োজিত বিভিন্ন খেলার পুরষ্কার বিতরণীও অনুষ্ঠিত হয়।
এছাড়াও একটি বিশেষ র্যাফেল ড্র’র ব্যবস্থা ছিলো পিকনিকে। র্যাফেল ড্র থেকে আয় হয় ১১৫৫ ডলার। এর সাথে যোগ করে বাংলাদেশের প্রখ্যা্ত গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী, বিক্রপুরের কৃতি সন্তান আলা উদ্দিন আলীর চিকিৎসার্থে ২০০০ ডলার প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।
পিকনিক আয়োজকদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান, ঢালী রশদি দিপু, শাহেদ খান ডলি, স্বপন বাহার, মারুফ ইসলাম, সালমা খানম (ময়না), লিংকন খান, জয়, জাবেদ খন্দকার, আতাউর রহমান ও কবির তানিয়া। বিশেষ সহযোগিতা করেন মুকুল চৌধুরী ও ড. আব্দুল হাশেম। পিকনিকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আলি খান ( আলি ভাই)।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি