প্রথমবারের মত “৫৫তম ইউনাইটেড স্টেট সিনেট ইয়ুথ প্রোগ্রাম” এ বিজয়ী হয়েছেন বাংলাদেশিবংশদ্ভুত মার্কিন নাগরিক আমিরা চৌধুরী(১৮)।
ক্যালিফোর্নিয়া স্টেটের নির্বাচিত দুজন প্রতিনিধির একজন আমিরা।
জাতীয় ভিত্তিক সমগ্র আমেরিকা থেকে বাছাইকৃত ১০০ জনের মধ্যে স্কলারশীপ পেয়ে ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি নির্বাচিত হয়েছে আমিরা। একইসাথে, আমিরা তার কৃতীত্ব স্বরুপ ১০,০০০ ডলার স্কলারশীপ গ্রহণ করবেন। সেইসাথে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আগামী বছরের ৪ঠা-১১ই মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পরিভ্রমণের জন্যও আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশিবংশদ্ভুত তরুণী আমিরা চৌধুরী।
এই প্রথমবারের মত ক্যালিফোর্নিয়ার প্রবাসী কমিউনিটির কোন নতুন প্রজন্ম এই স্কলারশীপ পাওয়ার গৌরব অর্জন করলো।
লস এঞ্জেলেসের “স্টাণ্ডার্ড এক্সপ্রেস”র মার্কেটিং ম্যানেজার শাহ আলম খান চৌধুরী ও জুবায়দা গুলশানের কন্যা আমিরা অনন্ত চৌধুরী। আমিরা লস এঞ্জেলেস কাউন্টির গ্যালানডেল সিটি’র হোভার হাইস্কুলের ছাত্রী। আমিরার এই সাফল্যে গর্বিত তার পিতা-মাতা। সেইসাথে আনন্দিত ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের “লিটল বাংলাদেশ” কমিউনিটির সকল প্রবাসী বাংলাদেশি। এই অর্জন যেন শুধু আমিরার নয়। এই অর্জন সমস্ত প্রবাসী বাংলাদেশির। এই অর্জন বাংলাদেশের।
পড়াশোনার পাশাপাশি নানা সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত আমিরা চৌধুরী পলিটিক্যাল ক্লাবের ফাউন্ডার-প্রেসিডেন্ট। তিনি “ডিসটিংগুইসড স্কলার একাডেমী”র প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাছাড়া, বাংলাদেশি-মার্কিন তরুণী আমিরা “কী ক্লাব”র ভাইস প্রেসিডেন্ট। সেইসাথে ক্যালিফোর্নিয়া স্কলারশীপ ফেডারেশন ও ন্যাশলাল অনার সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য।
পলিটিক্যাল সায়েন্স ও ইকনোমিক্সে ডবল মেজরের সাথে ইংলিশ এবং ফিলোসোফি নিয়ে আইনজীবী হওয়ার ভবিষৎ পরিকল্পনা রয়েছে আমিরা চৌধুরী।
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি