রাজশাহীতে একটি কেন্দ্র থেকে এক নারী ভোটারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিলনায়নে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে এ তথ্য জানান।
ইসি রাশেদা বলেন, একজন নারীকে একটি কেন্দ্রে একাধিকবার প্রবেশ করতে দেখা গেছে। আমরা সিসি ক্যামেরায় দেখেছি। তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এবং তিন দিনের জেল দেওয়া হয়েছে। ভোটগ্রহণে ধীরগতির বিষয়ে রাশেদা সুলতানা বলেন, কয়েকটি কেন্দ্রে ইভিএম জটিলতার কারণে ১৫-২০ মিনিট সমস্যা হয়েছিল। কিন্তু সেগুলো ঠিক করা হয়েছে। এখন ভালোভাবেই ভোটগ্রহণ চলছে। রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে এখন পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস