অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পেয়েছে সিআইডি। সোমবার তাঁকে আদালতে তোলা হলে ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিব এ আদেশ দেন।
এর আগে, অর্থ পাচারের অভিযোগে গত ৩১ মে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার, তাঁর স্ত্রী সাদিয়া চৌধুরী, আবুল কাশেম এবং আলেশা মার্টকে মোটরসাইকেল সরবরাহকারী এসকে ট্রেডার্সের মালিক আল মামুনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করে সিআইডি। গ্রেপ্তার কাশেমকে গত বৃহস্পতিবার আদালতে তোলা হলে আদালত সোমবার শুনানির দিন ধার্য করেছিলেন।
এ মামলায় আসামিদের মধ্যে সিআইডি কাশেমকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সিআইডির তদন্ত কর্মকর্তা। তাঁদের দেশ ছাড়ার ওপর আদালতের নিষেধাজ্ঞা ছিল। এর মধ্যেই গত বুধবার রাতে বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েন কাশেম। পরে তাঁকে সিআইডির হাতে তুলে দেওয়া হয়। এলএবাংলাটাইমস/আইটিএলএস 27-Jun-2023 এলএবাংলাটাইমস/আইটিএলএস