বাংলাদেশ

ডিজি পদক পেলেন ১২০ জন

পেশাগত কাজে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় র‌্যাবের মহাপরিচালক (ডিজি) পদক পেয়েছেন ১২০ সদস্য। সেবা ও সাহসিকতার জন্য তারা এ পদক অর্জন করেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিন ‘র‌্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে তাদের এ ব্যাজ তুলে দেন র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

ব্যাজ প্রদান করা ছাড়াও দায়িত্বপালন করতে গিয়ে নিহত ৩৩ র‌্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন র‌্যাব মহাপরিচালক। এর আগে গতকাল বুধবার র‌্যাব ফোর্সেসের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস