জাপান সরকারের গ্যারান্টিতে ইউক্রেনকে দেড়শ’ কোটি ডলার ঋণ দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ফান্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা শক্তিশালী হবে। একই সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও অর্থনীতি পুনরুদ্ধারেও এ অর্থ ব্যয় কর হবে। খবর আল-জাজিরার
তিনি বলেন, ইউক্রেনকে সহায়তায় বিশ্বব্যাংক ও তার অংশীদাররা এ পর্যন্ত তিন হাজার চারশ’ কোটি ডলার অনুমোদন করেছে। এর মধ্যে দুই হাজার দুইশ কোটি ডলার হাতে পেয়েছে কিয়েভ।
এদিকে চলতি সপ্তাহে ইউক্রেন থেকে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে এসেছে রাশিয়া। এরপরই তারা জানায়, এখন থেকে ইউক্রেনীয় বন্দরগামী যেকোনো জাহাজকে সামরিক জাহাজ হিসেবে বিবেচনা করা হবে। এতে শস্যবাহী জাহাজ চলাচল কমে যাওয়ায় বিশ্ব বাজারে বাড়তে শুরু করেছে গম ও ভুট্টার দাম।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস