মুখের সৌন্দর্য্য নষ্ট করতে একটি দাগই যথেষ্ট। এই দাগ হতে পারে যেকোন প্রকার। সাধারণত মুখে দাগ হয় ব্রণ থেকে, রোদে বেশিক্ষণ থাকলে, মশা/পোকার কামড় থেক, কেটে/ছিলে গেলে। এছাড়া ঠিকমত মুখ পরিষ্কার না করলেও মুখে দাগ পড়তে পারে। আপনার মুখে যদি এসব কোন কারণে দাগ থেকে থাকে, তাহলে নিচের সমাধানগুলো আপনার জন্য।
দাগ দূর করার সমাধান
প্রতিদিন সকালে যা করতে হবেভালো ব্র্যান্ডের ফেসওয়াস এর সাথে গ্রিন টি-এর লিকার মিশিয়ে মুখ ভালো করে ধুতে হবে। সকালে গ্রিন টি বানানো ঝামেলা মনে হলে রাতেই গ্রিন টি বানিয়ে ফ্রিজে রেখে দিন। পরে সেটি সকালে ফেসওয়াসের সাথে মিশিয়ে মুখে ব্যবহার করুন।এরপর মুখে সানস্ক্রিন লাগাতে হবে। বাইরে বের না হলেও সানস্ক্রিন লাগাতে হবে।প্রতিদিন সন্ধ্যা/রাতে যা করতে হবে (নিচ থেকে যেকোন একটি)মুখ পানি দিয়ে ধুয়ে-কাচা হলুদের রস, কাচা দুধ, শসার রস ও বেসন মিশিয়ে মাস্ক তৈরী করে মুখে লাগিয়ে রাখতে হবে ১০ মিনিট। মুখ ধোয়ার সময় হাল্কা পানি মুখে লাগিয়ে ম্যাসাজ করে তারপর মাস্ক তুলে ফেলতে হবে।টমেটোর রসের সাথে বেসন মিশিয়ে মাস্ক তৈরী করে মুখে ১০ মিনিট লাগিয়ে রাখতে হবে। এরপর ধুয়ে ফেলতে হবে মুখ।গ্রিন টি পাউডার/লিকারের সাথে ডিমের সাদা অংশ ও মধু মিশিয়ে মাস্ক বানাতে হবে। এরপর এই মাস্ক মুখে ৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।এসব মাস্ক ব্যবহার করার পর ৩০ মিনিট পর মুখে ময়শ্চারাইজার লাগাতে হবে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে-হাতে সমপরিমাণ কালোজিরার তেল ও টি ট্রি অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করে ঘুমাতে হবে। সপ্তাহে ২ বার (সকাল ১১-সন্ধ্যা ৭ টার মধ্যে) -ডিমের সাদা অংশ/ এলো ভেরা জেল (১ চা চামচ), চিনি (১ চা চামচ) মিশিয়ে স্কাব বানিয়ে পুরো মুখ এক্সফলিয়েট করুন ৫ মিনিট। এরপর মুখ ধুয়ে ফেলুন।প্রতিদিন এসব করতে কষ্ট মনে হলেও সময় করে করেই দেখুন। মুখের দাগ কমার সাথে সাথে মুখ আরো উজ্জ্বল ও মসৃণ হবে।